মধ্যনগরে ১৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন

মধ্যনগরে ১৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৫/২০২৪ ১১:২৮:৩১ পূর্বাহ্ন

মধ্যনগরে ১৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আটারো জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।

বৃহস্পতিবার (৯ মে) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন পর্যন্ত চেয়ারম্যান পদে ৮জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন। উপজেলার সহকারী রিটার্নং কর্মকর্তার তথ্যানুযায়ী আগামী ৫ই জুন অনুষ্ঠিত হবে মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচন।

চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন তালুকদার, বীরমুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম, আ.লীগের সহ-সভাপতি প্রবীর বিজয় তালুকদার দেবল, সহ-সভাপতি সজল কান্তি সরকার, আলহাজ্ব মোঃ আব্দুর রাজ্জাক ভূঁইয়া, বরুণ কান্তি দাস গুপ্ত, দ. বংশীকুন্ডা ইউপির সাবেক চেয়ারম্যান মো. সাইদুর রহমান, মধ্যনগর উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুল আওয়াল মিছবাহ্।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন মধ্যনগর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার, দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের(সাবেক) সাংগঠনিক সম্পাদক সুজিত চন্দ্র তালুকদার, আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. জসীম উদ্দীন চৌধুরী, পংকজ আরেং, মো. এমদাদুল হক খোকা, মোঃ আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হযরত আলী ও দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি এনামুল হক।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়ন জমা দিয়েছেন। একজন মধ্যনগর উপজেলা যুব-মহিলা লীগের সভাপতি শান্তা চৌধুরী ও অন্যজন সমাজকর্মী হনুফা আক্তার।

উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস সহ তিনটি পদে সর্বমোট ১৮জন প্রার্থী নির্বাচনী মাঠে লড়তে মনোনয়ন দাখিল করেন। মধ্যনগর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা অতীশ দর্শী চাকমা বিষয়টি নিশ্চিত করেন।

এম সি



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন