ভাইস চেয়ারম্যান পদে দিরাই-শাল্লায় কার কতো ভোট
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন

ভাইস চেয়ারম্যান পদে দিরাই-শাল্লায় কার কতো ভোট

জৈন্তাবার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১০/০৫/২০২৪ ০১:২০:০১ পূর্বাহ্ন

ভাইস চেয়ারম্যান পদে দিরাই-শাল্লায় কার কতো ভোট


সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে এবিএম মনসুর সুদীপ টিয়াপাখি প্রতীকে ২৪ হাজার ৫২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রবাসী ফায়সাল আহমদ টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৮৬৮ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক (বহিষ্কৃত), দুই বারের মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী। তিনি হাঁস প্রতীকে ২৮ হাজার ২৮৪ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী হাফছা বেগম সেলাই মেশিন প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ২১৩ ভোট।

নির্বাচনে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক (বহিষ্কৃত) ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গোলাপ মিয়া (আনারস) প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৫২৫ ভোট, মো. আজাদুল ইসলাম রতন (মোটরসাইকেল) প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৯১ ভোট, উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সিনহা (টেলিফোন) প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩১৮ ভোট।

এর মধ্যে মোট ভোট পড়েছে ৭০ হাজার ৩২৮টি, এরমধ্যে বৈধ ৬৮ হাজার ২০১টি, বাতিল হয়েছে ২ হাজার ১২৭টি। ভোটের হার শতকরা ২৭ দশমিক ৩৯ শতাংশ।

ভাইস চেয়ারম্যান পদে অন্য প্রার্থীদের মধ্যে নাজমুল হাসান (চশমা) প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৭৩৩ ভোট, মো. এখলাছুর রহমান (তালা) ৯ হাজার ৪৪২ ভোট, রুহুল আমিন (উড়োজাহাজ) ৩ হাজার ১২ ভোট পেয়েছেন। এ পদে মোট ভোট পড়েছে ৬৮ হাজার ৫৫৩টি, এরমধ্যে বৈধ ৬৫ হাজার ৫৬৯টি, বাতিল ২ হাজার ৯৮৪টি, ভোটের হার শতকরা ২৭ দশমিক ৩৫ শতাংশ।

অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী (হাঁস) প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ২৮৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাফছা বেগম (সেলাই মেশিন) প্রতীকে ২৩ হাজার ২১৩ ভোট, মো. রীনা বেগম (ফুটবল) প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৮৬১ ভোট। মোট ভোট পড়েছে ৭১ হাজার ৬২১টি, এরমধ্যে বৈধ ৬৮ হাজার ৩৫৮টি, বাতিল ৩ হাজার ২৬৩টি, ভোটের হার শতকরা ২৭ দশমিক ৩৭ শতাংশ।

শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে অ্যাডভোকেট অবনী মোহন দাশকে এবং ভাইস চেয়ারম্যান পদে অরিন্দম চৌধুরী অপু ও শর্বরী মজুমদারকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। শাল্লা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

অবনী মোহন দাশ ২৪ হাজার ৩ ৯৬ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী গণেন্দ্র চন্দ্র সরকার পেয়েছেন ১৫ হাজার ৬ ৫৮ ভোট। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী অরিন্দম চৌধুরী অপু পেয়েছেন ৮ হাজার ৯৪৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী কালীপদ রায় পান ৬ হাজার ৪৬৪ ভোট।

নারী ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী প্রার্থী শর্বরী মজুমদার পান ১৯ হাজার ৭৬৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আলপিনা আক্তার পেয়েছেন ১১ হাজার ১৬১ ভোট।

জৈন্তাবার্তা/এমইউএ/এলএইচ



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন