বিজয়ের মালা নিয়ে ভোটারদের দুয়ারে দুয়ারে ভাইস চেয়ারম্যান
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

বিজয়ের মালা নিয়ে ভোটারদের দুয়ারে দুয়ারে ভাইস চেয়ারম্যান

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৫/২০২৪ ০৪:৩৫:৫৩ পূর্বাহ্ন

 বিজয়ের মালা নিয়ে ভোটারদের দুয়ারে দুয়ারে ভাইস চেয়ারম্যান


তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে হাজারো জনতার ভালোবাসা নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম সুবেদার গনী তালুকদারের দ্বিতীয় সন্তান আলমগীর খোকন। 

উল্লেখ্য ২১ মে অনুষ্ঠিতব্য তাহিরপুর উপজেলা পরিষদ  নির্বাচনে খেটে খাওয়া মানুষের ভালবাসা নিয়ে ৩৯৫৩০ ভোট পেয়ে চশমা প্রতিকের প্রার্থী  আলমগীর খোকন ভাইস চেয়ারম্যান পদে  বিজয়ী হন, তার নিকটতম প্রার্থী রিয়াজ উদ্দিন খন্দকার লিটন ১৬৮৮২ ভোট পেয়ে পরাজিত হন। 

তৃণমূল থেকে বেড়ে ওটা রাজনৈতিক ব্যাক্তিত্ব আলমগীর খোকন বিশাল ভোটে বিজয়ের পর থেকেই দিন রাত মানুষের দোয়ারে দোয়ারে ছুটে চলেছেন, হাওরাঞ্চলের এপার থেকে ওপারে প্রচন্ড রুদ্রকে উপেক্ষা করে মানুষের ভালবাসায় সিক্ত হচ্ছেন এই ভাইস চেয়ারম্যান। 

বিশিষ্ট সমাজ সেবক সানজব উস্তার বলেন, আমার ৫০ বছরের জীবনে এত বিশাল ভোটের ব্যাবধানে নির্বাচিত জনপ্রতিনিধি কখনো দেখিনি, নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত নিঃস্বার্থ ভাবে মানুষ থাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমার বিশ্বাস হাওরাঞ্চলের মানুষ নতুন প্রজন্মের একজন সৎ আদর্শবান কর্মট পরিশ্রমী নেতাকে তারা বেছে নিয়েছে। আমি আস্তা রেখে বলতে চাই অতিতে যেভাবে মানুষের সুখে দুঃখে পাশে ছিলেন ভবিষ্যতেও মানুষের যে কোন প্রয়োজনে আলমগীর খোকন কে কাছে পাবেন।আমি তার নতুন জীবনের উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি। 

ভাইস চেয়ারম্যান আলমগীর খোকন বলেন, এই বিজয় জনতার বিজয়, এই বিজয় খেটে খাওয়া মানুষের বিজয়, এই বিজয় অবহেলিত তাহিরপুর কে সামনের দিকে এগিয়ে নেওয়ার বিজয়।এই বিশাল বিজয় আমি আপামর জনতাকে উৎস্বর্গ করলাম।আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি অতিতে যেভাবে আপনাদের পাশে ছিলাম ভবিষ্যতেও আমি আপনাদের পাশে থেকে সেবা করে যাবো ইনশাআল্লাহ। আপনারা যে কোন প্রয়োজনে  যে কোন সময় আমার কাছে আসবেন আমি আপনাদের সেবা দেওয়ার চেষ্টা করবো।আমি আপনাদের সন্তান আপনাদের ভালবাসা নিয়ে বেচে থাকতে চাই সারাজীবন।

এলএইচ



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন