একদিন পর ২৯ মে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান সবাই নিজেদের কেন্দ্রভিত্তিক এজেন্ট নিয়োগ ও ভোটারদের উপস্থিতি বাড়াতে মরিয়া হয়ে উঠেছে। এতে উপজেলা চেয়ারম্যান হিসেবে ভোটারদের হিসেব মতে নতুন কেউ আসতে পারে এমন আলোচনা থাকলেও মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে বর্তমান ভাইস চেয়ারম্যান সালেহা বেগম মিনাকেই বেঁচে নিবেন ভোটাররা এমন গুঞ্জন উঠেছে।
উপজেলার ৯ টি ইউনিয়নের ভোটের জরিপ অনুযায়ী বেশির ভাগ ভোটারগণই সালেহা বেগমকে পুনরায় নির্বাচিত করতে চায়।
এনির্বাচনে প্রতিদ্বন্ধী হেভিওয়েট ও যোগ্য প্রার্থী না থাকায় পুরনেই আস্তা এখন ভোটারদের।
একাধিক ভোটারদের সাথে আলোচনা করে জানা যায়, দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে দক্ষ ও যোগ্য প্রার্থী হিসেবে একমাত্র সালেহা বেগমের নামই সামনে আসছে। ভোটারগণ তাকে ছাড়া আর কাউকে তেমনটা চিনেন না পরিচয় ও নেই কারো সাথে। তাই সালেহা বেগম মিনা পুনরায় মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবে এমনটাই প্রত্যাশা।
ভাইস চেয়ারম্যান সালেহা বেগম মিনা বলেন, আমি উপজেলার মানুষের ভোটে দু'বার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। মানুষ আমাকে যোগ্য মনে করে বিদায় আমাকে তাদের খেদমত করার সুযোগ দেন। আমিও ঝড়বৃষ্টি উপেক্ষা করে উপজেলাবাসীর সেবায় এগিয়ে আসি। তিনি আশাবাদী এবারও উপজেলার ভোটারগণ তাকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করে উপজেলাবাসীর সেবা করার সুযোগ দিবেন।
এলএইচ




