সুনামগঞ্জের শান্তিগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১ জুন) সকাল সাড়ে ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ নুর হোসেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকবাল হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মুরাদ হাসান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির ও সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুল হক।
এসময় আরও উপস্থিত ছিলেন মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) জ্যোতির্ময় ভট্টাচার্য, মিডওয়াইফ রনি আক্তার, আউটসোর্সিংকর্মী জুবায়েল আহমেদ ও রনি প্রমুখ৷
উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে ১৯৩ টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম চলবে। ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৪৪ জন শিশুকে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৫ হাজার ৬৫০ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
এলএইচ




