ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের ছাতকে ট্রাক ভর্তি ২১০ বস্তা ভারতীয় চিনিসহ এক চোরাকারবারিকে আটক করেছে নৌ-পুলিশ। মঙ্গলবার ছাতক-দোয়ারাবাজার সড়কের নোয়ারাই ইউনিয়নের লক্ষীবাউর বাজার এলাকা থেকে চোরাকারবারি খায়ের উদ্দিনকে (৩০) আটক করা হয়। এ সময় চিনি ভর্তি মেসার্স তালহা পরিবহনের ট্রাকে থাকা ২১০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে জব্দ করা হয়েছে।
২১০ বস্তা চিনির বাজার মুল্য ১০ লক্ষ ৫০ হাজার টাকা। আটক খায়ের উদ্দিন দোয়ারাবাজার উপজেলার বাংলা বাজার ইউনিয়নের উলুর গঁাও গ্রামের চঁান মিয়ার ছেলে। অভিযানের সময় ট্রাক চালক পালিয়েছে।
ছাতক নৌ-পুলিশের ইনচার্জ আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় নৌ-পুলিশের এসআই বাদল ফকির বাদী হয়ে থানায় ৩ জনের বিরুদ্ধে একটি মামলা (নং-১৫) দায়ের করেছেন। আটক খায়ের উদ্দিনকে থানায় হস্তান্তর করা হয়েছে।
এস এইচ টি/




