আপনাদের দোয়ায় সুস্থ আছি : সাফা কবির
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:২৪ AM

আপনাদের দোয়ায় সুস্থ আছি : সাফা কবির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৬/২০২৩ ০৯:৪৬:৩৬ AM

আপনাদের দোয়ায় সুস্থ আছি : সাফা কবির

সাফা কবির


একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি এবং লেখক, সাংবাদিক ও কলামিস্ট শাহরিয়ার কবিরের মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ জুন) রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে রাতেই মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেয় বনানী থানা পুলিশ।


এই ঘটনার পরে জনপ্রিয় অভিনেত্রী সাফা কবিরের অনেক ভক্ত-অনুরাগীরা ভুল বুঝছেন। তারা মনে করেছেন এই ঘটনার শিকার অভিনেত্রী সাফা কবির।


কারণ সাফা ‘কবির’ ও শাহরিয়ার ‘কবির’-এই নামের মিল রয়েছে। ফলে অনেকেই এই নিউজ সাফা কবিরকে ট্যাগ করছেন।


এতে বিরক্ত হয়ে অভিনেত্রী সাফা কবির আজ (৯ জুন) বেলা তিনটার দিকে একটি স্ট্যাটাস দেন। এতে তিনি লেখেন, হ্যালো এভ্রিওয়ান। সবাইকে ছুটির দিনের শুভেচ্ছা। একটি ভুল পোস্টে আমাকে অনেকেই ট্যাগ করছেন। নামের সাথে মিল থাকায় অনেকেই আমাকে নিয়ে দুশ্চিন্তা করছেন। না জেনে এভাবে প্যানিক ছড়ানোটা ঠিক না। এতে আমাকে বিড়ম্বনায় পড়তে হয়েছে, বিব্রত হতে হয়েছে।


সাফা কবির আরও লেখেন, আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় সুস্থ আছি, ভালো আছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ সবার ভালো করুক, আমিন।

মাহমুদ/জৈন্তাবার্তা



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী