ধূমপান ছেড়ে দেওয়ার প্রশ্নে শাহরুখ যা বললেন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ PM

ধূমপান ছেড়ে দেওয়ার প্রশ্নে শাহরুখ যা বললেন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৬/২০২৩ ০১:৪৩:০৫ AM

ধূমপান ছেড়ে দেওয়ার প্রশ্নে শাহরুখ যা বললেন

শাহরুখ


বলিউড বাদশা শাহরুখ খান এখন আর একান্তে সাক্ষাৎকার কাউকে দেন না। তার ছেলে আরিয়ানের মাদককাণ্ডের পর যেন এ ব্যাপারে আরও কঠিন অবস্থানে শাহরুখ।

তবে এখন মাঝে মধ্যে দেখা পাওয়া যায় মান্নাতের ছাদে, নয়তো টুইটারে। ‘পাঠান’ মুক্তির আগে থেকে ‘আস্কএসআরকে সেশন’ শুরু করেন অভিনেতা। সেখানেই অনুরাগীদের যাবতীয় প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। তার সব ধরনের যোগাযোগ রাখেন। সোমবার (১৩ জুন) টুইটারে কিছুক্ষণের জন্য নেটিজেনদের প্রশ্নের মুখোমুখি হন বাদশা।

যুক্ত হন ‘আস্ক এসআরকে’-এর মাধ্যমে। সেখানেই এক অনুরাগী তার ঘন ঘন ধূমপানে অভ্যস নিয়ে প্রশ্ন করেন। এর জবাব চোখে পানি এসে যায় অনুরাগীর।

অনুরাগী শাহরুখকে প্রশ্ন করেন- এর আগে আপনি কি সিগারেট খাওয়া ছেড়েছেন, আসলেই কি ছেড়েছেন? উত্তরে বাদশা তার রসবোধের ছাপ রাখতে ভোলেননি। অনুরাগীর প্রশ্নের উত্তরে অভিনেতা জানান, ‘হ্যাঁ সে মিথ্যা বলেছিল! চারিদিকে ধোঁয়ায় ঢাকা এবং হাতে তার ক্যানসার হওয়ার চাবিকাঠি।’

বাদশার এমন উত্তরে রীতিমতো চিন্তায় পড়ে যান তার অনুরাগীরা। উদ্বিগ্ন হয়ে তারা লেখেন, এটা কী বললেন! চোখে জল চলে এল। আপনার কখনোই কিছু হতে পারে না। আপনাকে থাকতেই হবে। কারণ, এই দুনিয়ায় আরও আরও বেশি পরিমাণে ভালোবাসার প্রয়োজন।

আরও এক ব্যক্তি লেখেন, দয়া করে এ সব বলবেন না। ভয় লাগে। আমি সব সময় প্রার্থনা করি, যাতে আপনি সুস্থ থাকেন। অন্য একজন লেখেন, আপনি সবসময় খুশি থাকুন স্বাস্থ্যের খেয়াল রাখুন।

ঘন ঘন ধূমপানে অভ্যস্থ শাহরুখ। কালো কফি, কবাব আর সিগারেটই নাকি তার ডায়েট। এভাবেই চলছে বছরের পর বছর। পুরনো কোনো অভ্যাসই যে তিনি ত্যাগ করেননি সেটাই স্পষ্ট করলেন বাদশা।

তথ্যসূত্র আনন্দবাজার

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ