বিশ্বনাথে আমন আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

বিশ্বনাথে আমন আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ০২/১০/২০২৩ ০৫:৫৬:০২ পূর্বাহ্ন

বিশ্বনাথে আমন আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে

বিশ্বনাথের মাঠজুড়ে আমন বুনেছেন কৃষকরা


দিগন্তজুড়ে সবুজের হাতছানি।  দ্রুত বেড়ে উঠছে রোপা আমন। আর ক’দিন পরেই সবুজ বিস্তৃত মাঠ সোনালী রূপ ধারণ করবে। সোনালী ধান হেমন্তের মধ্যভাগে কৃষকের ঘোলায় উঠবে। 

প্রত্যাশা পূরনে হাড়ভাঙ্গা পরিশ্রম আর মাথাভেজা ঘাম যে জমিনে ঝরেছে, সে জমিন দু’হাত উঘলে কৃষকের ঘামের প্রতিদান ফেরত দেবে।

শরতের শেষ দিকে এসে আমন বোনার আর জমি আর অবশিষ্ট নেই। বিশ্বনাথে এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আমনের চারা রোপন করা হয়েছে। উৎপাদনও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা সংশ্লিস্টদের। 

প্রাকৃতিক কোন বিপর্যয় না থাকায় উপজেলার সব ক’টি ইউনিয়নে আমনের বাম্পার ফলনের আশা করা হচ্ছে। সরজমিন ঘুরে দেখা গেছে এমন চিত্র।  

বিশ্বনাথে রোপা আমন চাষের বিষয় নিয়ে কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, এবার পোকামাকড়ের আক্রমণ অনেকটাই কম। সময়ে সময়ে পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় ধানের চারার বৃদ্ধি খুব ভাল হচ্ছে। প্রাকৃতিক কোন ক্ষতি সাধিত না হলে এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আমন ধান পাওয়া যাবে। 

খাজাঞ্চী ইউনিয়নের কৃষক বারিক মিয়া জানান, আমি প্রতি বছর ১২ থেকে ১৫ একর জমিতে আমন ধানের চারা রোপন করি। অন্যান্য বছরে তুলনায় এবার ফলন বেশি পাবো আশা করছি। 

অলংকারী ইউনিয়নের বর্গাচাষী আইনুল ইসলাম জানিয়েছেন, এই মৌসুমে তার ৪ একর আমনের আবাদ করেছেন, যা অন্য বছরের চেয়ে ১ একর বেশি। খরচ পুষিয়ে এবার একটু বেশি লাভের প্রত্যাশা তার।

বিশ্বনাথ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে এবার উপজেলা জুড়ে রোপা আমন চাষের আবাদ লক্ষ্যমাত্রার চেয়ে ৫ হেক্টর বেশি আবাদ করা হয়েছে। পুরো উপজেলায় মোট আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৩ হাজার ২২৫ হেক্টর, সেখানে আবাদ হয়েছে ১৩ হাজার ২৩০ হেক্টর।

এর মধ্যে হাইব্রিড জাতের আমন চাষ হয়েছে ৫০ হেক্টর, উপসী ১০৪৪০ হেক্টর এবং স্থাণীয় জাতের বিভিন্ন প্রকার ২৭৪০ হেক্টর জমি চাষাবাদের আওতায় এসেছে। এবছর উপজেলা জুড়ে বিভিন্ন শ্রেণীর উপকারভোগী মোট ৮১০ জন কৃষককে সরকারি সহায়তা প্রদান করা হয় বলে কৃষি অফিস সুত্রে জানা যায়। প্রতি কৃষকে কে ৫ কেজি করে বীজ ও ২০ কেজি করে সার প্রদান করা হয়।

এছাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের দায়িত্বে থাকা উপ-সহকারি কৃষি অফিসারগণ সার্বক্ষনিক কৃষি পরামর্শের কাজে নিয়োজিত রয়েছেন। উপজেলার লামাকাজী ইউনিয়নে ২ জন, খাজাঞ্চী ইউনিয়নে ৩ জন, অলংকারী ইউনিয়নে ৩ জন, রামপাশা ইউনিয়নে ৩ জন, দৌলতপুর ইউনিয়নে ২ জন, বিশ্বনাথ সদর ইউনিয়নে ২ জন, দেওকলস ইউনিয়নে ২ জন, দশঘর ইউনিয়নে ২ জন এবং পৌরসভায় ১ জন সহ মোট ২০ জন উপ-সহকারি কৃষি কর্মকর্তা ও প্রধান কৃষি কর্মকর্তার সনম্বয়ে কৃষকের সেবায় ও পরামর্শ দানে কাজ করে যাচ্ছেন তারা। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আমন আবাদের বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় বলেন, প্রাকৃতিক পরিবেশ অনুকূলে থাকায় চারা রোপণ ও পরিচর্যায় কৃষকেরা সঠিকভাবে কাজ করতে পেরেছেন। নিজেদের খাদ্য সংকট মোকাবেলায় কৃষকদের মাঠ পর্যায়ে ব্যাপক উৎসাহ প্রদানে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। আশা করছি এবছর বিশ্বনাথ উপজেলার কৃষকেরা আমনের বাম্পার ফলন ঘরে তুলতে পারবেন।

ডিডি



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন