কুঁড়িগ্রামের ঘটনায় সামাজিক আন্দোলনের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

কুঁড়িগ্রামের ঘটনায় সামাজিক আন্দোলনের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৩/১০/২০২৩ ০৭:৩৮:১৯ পূর্বাহ্ন

কুঁড়িগ্রামের ঘটনায় সামাজিক আন্দোলনের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ

ছবি : নিজস্ব


কুঁড়িগ্রামে চারন কবি রাধাপদ রায়ের উপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন। একই সাথে ন্যাক্কারজনক এই ঘটনার নিন্দা জানিয়ে হামলাকারীদের গ্রেপ্তারপূর্বক দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার গোদ্দারের পাড় এলাকার চারণ কবি রাধাপদ রায়ের উপর বর্বরোচিত এই হামলা গোটা বাংলাদেশের সংস্কৃতিকেই যেন আঘাত করেছে। এই ধরনের ঘটনা সাহিত্য সংস্কৃতির উপর প্রত্যক্ষ আঘাত। কিন্তু বিচারহীনতার সংস্কৃতির কারণে এই আঘাত মুক্তিযুদ্ধের বাংলাদেশে বার বার লক্ষ্য করা যাচ্ছে। 

বিবৃতিতে বলা হয়, হামলাকারী রফিকুল ইসলাম এবং কদুর আলী গং কে দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে এবং রাধাপদ রায়ের চিকিৎসার সম্পূর্ণ খরচ হামলাকারীদের বহন করতে হবে। বিবৃতিতে স্বাক্ষর করেন সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেট জেলা আহবায়ক হিমাংশু মিত্র,বিভাগীয় সমন্বয়কারী দেবব্রত রায় দিপন, কেন্দ্রীয় কমিটির সদস্য জান্নাত আরা খান পান্না, সাবেক জেলা আহবায়ক মুকির হোসেন চৌধুরী, সিনিয়র সদস্য উদয়ন দাশ পুরকায়স্থ, যুগ্ম আহবায়ক ফজলুর রহমান,ফাতেমা সুলতানা, সদস্য সন্তু চৌধুরী, আলী আক্তারুজ্জামান বাবুল, সদস্য সচিব সন্দীপন শুভ, সদস্য রোটারিয়ান বিমলেন্দু পাল, নাজমা খান, মাসুম খান,ডা. নাফিসা শবনম, আবদুল্লাহ খোকন ও হেলাল আহমদ।

এম সি



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন