দুই দেশের নাগরিকদের ফেরত দিলো বি জি বি-বি*এস এফ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৫৭ AM

দুই দেশের নাগরিকদের ফেরত দিলো বি জি বি-বি*এস এফ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৫/২০২৫ ১০:১৭:২৮ AM

দুই দেশের নাগরিকদের ফেরত দিলো বি জি বি-বি*এস এফ

ছবি : সংগৃহীত


দিনাজপুরের বিরল সীমান্তে পতাকা বৈঠকের পর দুই বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিনিময়ে গ্রামবাসীদের হাত

শুক্রবার (২ মে) রাত সাড়ে ৯টার পর বিজিবি-বিএসএফের কমান্ডার পর্যায়ের বৈঠক শেষে হস্তান্তর প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। হস্তান্তরের পর বাংলাদেশি দুইজনকে বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর ইসলাম।

এর আগে, দুপুরে বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তের মল্লিকপুর কারুলিয়াপাড়ার ৩২০/৯ এস পিলার-সংলগ্ন এলাকা থেকে দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ। এ ঘটনার জেরে ক্ষুব্ধ গ্রামবাসী ভারতীয় দুই নাগরিককে আটক করে বিজিবির কাছে সোপর্দ করে।

জানা যায়, বিরলের ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তে ধান কাটছিলেন মাসুদ ও এনামুল নামের দুই কৃষক। দুপুর ১২টার দিকে ৩২০ মেইন পিলারের সাব পিলার ৯ ও ১০-এর মাঝামাঝি থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ। এ ঘটনা জানাজানি হলে প্রতিবাদে নো ম্যানস ল্যান্ডে অবস্থানরত দুই ভারতীয় নাগরিককে আটক করে বিক্ষুব্ধ গ্রামবাসী। পরে ইউপি সদস্য আবদুর রহমানের মাধ্যমে বিজিবি সদস্যদের কাছে তাদের হস্তান্তর করা হয়।

ওই দুই ভারতীয় নাগরিক হলেন—ভারতের গঙ্গারামপুর থানার অনন্তপুর গ্রামের সরেণ টুডুর ছেলে অবিনাশ টুডু (২০) ও লরদু সরেণের ছেলে ফিলিপ সরেণ (৩০)।

হস্তান্তর প্রক্রিয়া নিয়ে ধর্মজৈন বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার রেজাউল করিম বলেন, সীমান্তে ধান কাটার সময় দুই বাংলাদেশি নাগরিককে তুলে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পরে স্থানীয় বাংলাদেশি নাগরিকরা দুই ভারতীয় নাগরিককে আটক করেন। রাতে আমরা পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে আলোচনা করে উভয় দেশের নাগরিকদের স্ব-স্ব বাহিনীর কাছে হস্তান্তর করে নিষ্পত্তি করা হয়েছে।

এর আগে, এ বছরের ২৪ জানুয়ারি এই উপজেলার সীমান্ত এলাকা থেকে বাংলাদেশি এক কিশোরকে ধরে নেওয়ার প্রতিবাদে এক ভারতীয় কৃষককে ধরে আনে বিরলবাসী।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,
কুলাউড়ায় এনসিপির দুপ/ক্ষের সং/ঘর্ষ, আ/হত ৭
বড়লেখা সীমান্তে বিজিবি-চো/রাকার/বারিদের গো/লাগু/লি
সিলেট সী'মান্তে ৪৬ লাখ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে আরও ৩ ‍শিশুর মৃ'ত্যু
উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক