ভারতে মন্দিরে প*দদলনে নি হ ত ৬
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৫৭ AM

ভারতে মন্দিরে প*দদলনে নি হ ত ৬

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৫/২০২৫ ১১:৪৪:০৩ AM

ভারতে মন্দিরে প*দদলনে নি হ ত ৬

ছবি : সংগৃহীত


ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গোয়ার একটি মন্দিরে পদদলনে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ৫৫ জন। গোয়ার ওই মন্দিরে কয়েকশ হিন্দু তীর্থযাত্রীর হুড়োহুড়িতে এই পদদলনের ঘটনা ঘটেছে বলে শনিবার রাজ্য পুলিশ জানিয়েছে।

শুক্রবার রাতে গোয়ার শিরগাও গ্রামের মন্দিরে শ্রী লাইরাই যাত্রা নামের বার্ষিক এক উৎসব চলাকালীন পদদলনের ঘটনা ঘটে। এই উৎসবে আগুনের ওপর দিয়ে হেঁটে যাওয়াসহ বিভিন্ন ধরনের পূজা-অর্চনা করেন হিন্দু তীর্থযাত্রীরা।

গোয়ার রাজধানী পাঞ্জিমের পুলিশ কর্মকর্তা ভি.এস. চাদোনকার বলেন, মন্দিরে উপস্থিত ভক্তরা একটি ধর্মীয় অনুষ্ঠান দেখছিলেন। সেখানে আচার পালনের সময় লোকজনের মাঝে ব্যাপক উন্মত্ততা দেখা দেয়। এর ফলে ওই দুর্ঘটনার সূত্রপাত হয়।

তিনি বলেন, পদদলনের ঘটনায় শিরগাও গ্রামের ওই মন্দিরে অন্তত ছয়জন ভক্ত প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৫৫ জন। তাদের মধ্যে কমপক্ষে ৮ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

ভারতে হিন্দু ধর্মাবলম্বীদের পূজা-অর্চনা কিংবা উৎসবের সময় ব্যাপকসংখ্যক মানুষের সমাগম একেবারে সাধারণ দৃশ্য। এসব উৎসবের সময় প্রায়ই দেশটিতে পদদলনের ঘটনা ঘটে। কারণ হিন্দুদের বিপুল জমায়েতের সময় নিরাপত্তার বিষয়ে তেমন কোনও জোরাল পদক্ষেপ দেখা যায় না।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,
কুলাউড়ায় এনসিপির দুপ/ক্ষের সং/ঘর্ষ, আ/হত ৭
বড়লেখা সীমান্তে বিজিবি-চো/রাকার/বারিদের গো/লাগু/লি
সিলেট সী'মান্তে ৪৬ লাখ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে আরও ৩ ‍শিশুর মৃ'ত্যু
উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক