খেলার মাঠে আবারও মেলা, ক্ষুব্ধ নাগরিক সমাজ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন

খেলার মাঠে আবারও মেলা, ক্ষুব্ধ নাগরিক সমাজ

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০/১০/২০২৩ ০১:০৪:৩৪ পূর্বাহ্ন

খেলার মাঠে আবারও মেলা, ক্ষুব্ধ নাগরিক সমাজ

ছবি : নিজস্ব


আবারও উপশহর খেলার মাঠে মেলার আয়োজন হচ্ছে। আর এ খবরে নাগরিক সমাজ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা মানববন্ধন করে এ আয়োজন বন্ধের দাবী জানিয়েছেন। খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) উপশহরের আই বøকস্থ খেলার মাঠে শাহজালাল উপশহর কল্যাণ পরিষদের উদ্যোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের খামখেয়ালিপনায় এলাকার শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলা প্রায় ধ্বংসের পথে। এই মাঠে মেলার অনুমতি দিলে উপশহরের সচেতন নাগরিকরা গোটা সিলেটবাসীকে সাথে নিয়ে আন্দোনে ঝাপিয়ে পড়ার মতো হুশিয়ারি করেন।

বক্তারা আরও বলেন, আইন অনুযায়ী খেলার মাঠে খেলা ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার বা ভাড়া দেয়া দন্ডণীয় অপরাধ। খেলার মাঠে মেলা হলে মাঠের পুরো অবকাঠামো ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি এলাকায় চুরি ছিনতাই সন্ত্রাস, জুয়াসহ বিভিন্ন অপকর্মের মতো কর্মকান্ড বৃদ্ধি পায়। মাঠে দুদিকে দুটি মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হয়। তাই এই মাঠে কোনোভাবে মেলার আয়োজন না করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।

শাহজালাল উপশহর কল্যাণ পরিষদের সভাপতি শফিকুল হকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. দিদার হোসেন রুবেলের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিটি কাউন্সিলর অ্যাডভোকেট সালেহ আহমদ সেলিম, পরিষদের সাধারণ সম্পাদক কাজি মুজিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি এ.কে.এম. বদরুল আমিন হারুন, আফতাব উদ্দিন, প্রফেসর ড. হাসমত উল্লাহ, আব্দুল খালিক, আব্দুস সালাম, মুহির আলী, অজি কাওসার, মামুনুর রশীদ লিটন, সোহরাব আলী, মো. আলম, ফরিদ উদ্দিন, খালিকুর রহমান, কাওসার আহমদ টিপু, সৈয়দ নূর, জুনেদ আহমদ, জাকির হোসেন, হাসিব আহমদ প্রমুখ।

এম সি



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন