প্রতিকী ছবি
আজ শনিবার ঢাকার নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সরকারের পদত্যাগের একদফা দাবীতে শান্তিপূর্ণ মহাসমাবেশ চলাকালে পুলিশ ও আওয়ামী লীগের সম্মিলিত হামলার প্রতিবাদে কাল রোববার সরাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। তাই দেশের গণতন্ত্র, বাকস্বাধীনতা ও ভোটাধিকার প্রতিষ্ঠায় রোববার সিলেট জেলার সর্বত্র সকাল সন্ধ্যা সর্বাত্মক হরতাল পালন ও সফল করার জন্য দলীয় নেতাকর্মী সহ সিলেটবাসীর প্রতি আহবান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
JA




