জৈন্তাপুরে ওয়ারেন্টভুক্ত আসামিসহ মহিষ আটক
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

পুলিশের পৃথক অভিযান

জৈন্তাপুরে ওয়ারেন্টভুক্ত আসামিসহ মহিষ আটক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১১/২০২৩ ০৫:৪৮:৫৭ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ওয়ারেন্টভুক্ত আসামিসহ মহিষ আটক


জৈন্তাপুর মডেল থানা পুলিশের পৃথক তিনটি অভিযানে ভারতীয় চিনি, মহিষ ও মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে আটক করেছে পুলিশ। 

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৪ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানায় মাদক মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামি আব্দুল খালিক (৩৫) কন্টাই'কে আটক করে পুলিশ। জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক পার্থ রন্জন চক্রবর্তীর নেতৃত্বে উপজেলার দরবস্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত আসামি আবদুল খালেক দরবস্ত খলারগ্রাম এলাকার মৃত বরকতউল্লাহর ছেলে।

এর আগে উপজেলার ২ নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত চাতলারপাড় গ্রামের হাওড় থেকে থানার উপ পরিদর্শক শফিকুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ৭ টি ভারতীয় মহিষ আটক করা হয়েছে।  পুলিশ জানায় মহিষগুলোর বাজারমূল্য ৮ লক্ষ ৪০ হাজার টাকা।

এদিকে গতকাল শুক্রবার রাত ১১:৩০ ঘটিকায় অপর এক অভিযানে প্রাইভেট কারে পাচারের সময় ভারতীয় চিনি আটক করেছে পুলিশ। জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত কমলাবাড়ী এলাকার খালিক মোল্লার বাড়ীর পাশে কালো রংয়ের প্রাইভেট কার (সিলেট-ঘ ১১-০১০৭) থেকে ভারতীয় চিনি আটক করে পুলিশ। আটককৃত চিনির পরিমান ৩৪৩ কেজি বলে জানা যায়।

এদিকে অপর এক অভিযানে গত আগষ্ট মাসে সিলেট তামাবিল মহাসড়কে বাস চাপায় অটোরিকশার পাঁচজন যাত্রী নিহতের ঘটনায় পলাতন বাস চালক আলিম উদ্দিন (৩০) কে শুক্রবার সন্ধ্যায় আটক করেছে পুলিশ।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার সহ চিনি মহিষ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,  চিনি আটকের ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আসামি গ্রেফতারে অভিযান চলমান। আটককৃত মহিষগুলোর ব্যপারে জব্দমুলে সাধারণ ডায়েরী করা হয়েছে এবং গ্রেফতার করা দুই আসামীকে আদালতে প্রেরণের প্রস্তুতি নেয়া হচ্ছে।

JA



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন