শেখ হাসিনার কার্যক্রম বিশ্বে এখন অনুকরণীয়: ডা. দুলাল
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

শেখ হাসিনার কার্যক্রম বিশ্বে এখন অনুকরণীয়: ডা. দুলাল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/১১/২০২৩ ০৮:০৫:৩৬ পূর্বাহ্ন

শেখ হাসিনার কার্যক্রম বিশ্বে এখন অনুকরণীয়: ডা. দুলাল


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বি.এম.এ) মহাসচিব ও আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, শেখ হাসিনার সরকার শান্তি ও উন্নয়নে বিশ্বাসী। আওয়ামী লীগ দেশের উন্নয়ন করে আর বিএনপি-জামায়াত জনগণের সম্পদ নষ্ট করে। জনগণের সম্পদ যারা নষ্ট করে তারা কোনভাবেই দেশের ভালো চায় না।

বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ডের বার্তা গ্রামীণ জনসাধারণের মাঝে পৌঁছে দেয়ার লক্ষ্যে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি একথা বলেন।

ডা. দুলাল বলেন, জাতির পিতা যে স্বপ্ন দেখতেন তারই কন্যা বাংলার সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেশ এখন ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের পথে। শেখ হাসিনার সকল কার্যক্রম বিশ্বে এখন অনুকরণীয়।

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন- বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ুন রশীদ চৌধুরী, নীলু ভূষণ দে, সাংস্কৃতিক সম্পাদক এম এ মালেক, দপ্তর সম্পাদক আব্দুশ শহীদ দুলাল, পূর্ব গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলকু মেম্বার, ইউপি সদস্য সোহেল আহমদ, যুবলীগ নেতা হেলালুজ্জামান বকুল, ব্যবসায়ী দেবাশিষ বাসু, সাবেক ছাত্রনেতা মো. সালাউদ্দিন প্রমুখ।

JA



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন