পশুপালনের আওতায় জৈন্তাপুরের ১২৮টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

পশুপালনের আওতায় জৈন্তাপুরের ১২৮টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/১১/২০২৩ ০১:৩০:০৮ পূর্বাহ্ন

পশুপালনের আওতায় জৈন্তাপুরের ১২৮টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার

জৈন্তাপুর প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সার্বিক সহযোগিতায় পশুপালনের আওতায় জৈন্তাপুরের ১২৮টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার


জৈন্তাপুর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষের বিকল্প কর্মসংস্থানের পথ হয়েছে পশু পালনের মাধ্যমে। জৈন্তাপুর প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সার্বিক সহযোগিতায় উপজেলার ১২৮টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার পেয়েছে পশু পালনের সার্বিক সহযোগিতা।

জৈন্তাপুর উপজেলার ৬টি ইউনিয়নের মধ্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর খাসিয়া সম্প্রদায় ও চা- শ্রমিকদের বড় একটি অংশ রয়েছে। চা- শ্রমিকেরা উপজেলার বিভিন্ন মালিকানাধীন চা বাগানে দিন চুক্তি হিসেবে কাজ করে থাকে

অপরদিকে খাসিয়া সম্প্রদায়ের জনগোষ্ঠীদের প্রধান আয়ের উৎস হচ্ছে জুম চাষ। জুম চাষের ফসলের মধ্যে সবচেয়ে বড় অংশ পান ও সুপারি। খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যের ধারক খাসিয়া পান ও সুপারির চাষ ও ব্যাবসা তারা বংশ পরম্পরায় করে আসছে।

এছাড়াও উপজেলার চিকনাগোল ইউনিয়নের অন্তর্ভুক্ত এলাকায় কিছু পাত্র সম্প্রদায়ের খাসিয়া জনগোষ্ঠী বসবাস করে যাদের মূল পেশা দিনমজুরি।

জৈন্তাপুরে এই সমস্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে তাদের মূল পেশার পাশাপাশি বিকল্প কর্মসংস্থান হিসেবে পশুপালন বেশ সফলতার স্বাক্ষর রাখছে। মূলত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এই জনসাধারণ উপজেলার নিদিষ্ট মহল্লা বা পুঞ্জিতে পাশাপাশি বসবাস করে থাকে। যারা চা শ্রমিকে তারা তাদের কর্মস্থান বাগানের পাশে পাশাপাশি ঘর তৈরি করে বসবাস করে আসছেন।

জৈন্তাপুর উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের সহযোগিতায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিকল্প কর্মসংস্থান হিসেবে ও প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় গরু ও ভেড়া ছাগল বিতরণ করা হয়েছে। 

কয়েকটি ধাপে নিদিষ্ট করে শংকর প্রজাতির গাভী, বাছুর ষাঁড় গরু, ভেড়া দেয়া সহ উপকারভোগীদের প্রানী সম্পদ চিকিৎসা উপকরণ ও হাঁস মুরগীর ঘরও তাদের মাঝে বিতরণ করা হয়। 




প্রাণী সম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে এখন পর্যন্ত উপজেলায় ৪৮টি পরিবারকে গরু ও ৮০টি পরিবারকে ভেড়া বিতরণ করা হয়েছে।  সেই সাথে উপ সহকারী প্রানীসম্পদ কর্মকর্তাদের সার্বক্ষণিক খোঁজ খবর সহ প্রদর্শনীর আওতায় আনা হয়েছে কয়েকটি পরিবারকে।

উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের প্রদর্শনীর আওতায় এমনই এক সুফলভোগী নারী উপজেলার মোকামবাড়ী এলাকার ইডা মেরী মানার পরিনা। পরিনা জানান তিনি ও তার স্বামী জুমচাষের সাথে জড়ীত। পান ও সুপারীচাষের পাশাপাশি উপজেলা প্রানী সম্পদ দপ্তর সহযোগিতায় বছর তিনেক আগে একটি শংকর প্রজাতির গাভী তাকে দেয়া হয়। গাভীটি পালন করে দৈনিক তিন লিটার করে দুধ পেতেন তিনি। পরিবারের চাহিদা মিটিয়ে কিছু পরিমান দুধ বিক্রি করে বাড়তি উপার্জনও করেছেন। গাভীটি একটি দেড় বছর বয়সী বাচ্চা রয়েছে। বর্তমানে আবার দ্বিতীয় দফায় বাচ্চা হবে। এছাড়াও উপজেলা প্রানীসম্পদ দপ্তরের সহযোগীতায় তিনি বাড়ীর পাশের জমিতে ক্যাম্পাস নার্সারির মাধ্যমে উন্নতজাতের নেপিয়ার ঘাসের চাষ করেছেন। তিনি জানা প্রানীসম্পদ দপ্তরের সাথে সার্বক্ষণিক যোগাযোগ হয়। পরিনা দম্পতির সংসারে দুই ছেলে এক মেয়ে। তাদের মধ্যে দুইজন হাইস্কুলে ও একজন প্রাথমিকে পড়ছে। 

সুফলভোগীদের মাঝে অপর এক দম্পতি উপজেলার নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত খাঁশিয়াহাটি এলাকার খুকু রাম্ভাই ও কনিকা ঘাগড়া দম্পতি। কনিকা পেশায় স্কুল শিক্ষকতার পাশাপাশি পশুপালন করে থাকেন। পরিনার মত তিনিও বছর তিনেক আগে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে উপকারভোগী হিসেবে একটি শংকর প্রজাতির গাভী পান। বর্তমানে গাভী দুই দফায় দুইটি বাচ্চা রয়েছে। বড় বাচ্চাটির বাজারমূল্য ৬০ হাজার টাকার মত। এছাড়াও তারা বাড়তি জমিতে উপজেলা প্রানী সম্পদ দপ্তর থেকে কাটিং সংগ্রহ করে উন্নত জাতের ঘাস উৎপাদন করেছেন।

জৈন্তাপুর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা ডা. আবদুল্লাহ আল মাসুদ বলেন, উপজেলার মোকামবাড়ী, নিজপাটের বসবাসরত খাঁশিয়া সম্প্রদায়, চিকনাগোল ইউনিয়নের পাত্র সম্প্রদায়, লালাখাল এলাকার বিভিন্ন চা বাগানে কর্মরত চা- শ্রমিক,শ্রীপুর চা বাগান, চিকনাগোল এলাকার হাবিবনগর খান চা বাগান ও গোয়াবাড়ী এলাকার চা বাগানের শ্রমিকেরা উপকার ভোগীর আওতায়। 

তাদের নিদিষ্ট আয়ের পাশাপাশি বাড়তি উপার্জনের পথ হিসেবে পশুপালন সুবিধার আওতায় আনা হয়েছে।  এখন পর্যন্ত ১২৮ টি পরিবারকে গরু ও ভেড়া দিয়ে সহায়তা করা হয়েছে সেই সাথে এই সব পশুর রোগনিরাময়ে চিকিৎসা সামগ্রী প্রদান ও খামারী পর্যায়ে সার্বিক দেখভাল করা হচ্ছে। তিনি আরো চলতি অর্থ বছরে  ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে গরু ভেড়ার পাশাপাশি ২০০ পরিবারকে মুরগী বিতরণ করা হবে। ইতিমধ্যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যারা হাঁস মুরগী লালন পালন করছেন তাদেরকে কাঠের তৈরী মুরগীর ঘর দেয়া হয়েছে। তাছাড়া সে সমস্ত খামারীদের বাড়তি জমি রয়েছে তাদেরকে দপ্তরের পক্ষ থেকে উন্নত জাতের ঘাসের কাটিং সরবরাহ করে ঘাস চাষে সহায়তা প্রদান করা হচ্ছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন