গোয়াইনঘাটে ৯০ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার ১
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

গোয়াইনঘাটে ৯০ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার ১

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৩/১১/২০২৩ ০২:৫৪:৪৮ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে ৯০ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার ১

গোয়াইনঘাটে ৯০ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার ১


সিলেটের গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ৯০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ  আলমগীর হোসেন ওরফে আবু বক্কর ( ২২) নামে এক জনকে গ্রেপ্তার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। গ্রেফতার আলমগীর উপজেলার রুস্তমপুর  ইউনিয়নের পাতনী উত্তর পাড়া গ্রামের  হেলাল মিয়ার ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার  (১২ নভেম্বর ) দিবাগত রাতে  গোয়াইনঘাট থানার এসআই এনামুল হাসান ও এএসআই নয়ন রায় সঙ্গীয় ফোর্সসহ ডিউটি চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রুস্তমপুর ইউনিয়নে অভিযান চালিয়ে  ৯০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ আলমগীর হোসেন (আবু বক্কর) কে গ্রেপ্তার করে।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার (ওসি) কে এম নজরুল সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের অভিযানে ৯০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ আবু বক্কর নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।  আটক আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃত আবু বক্কর কে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন