গাড়ি ভাড়া তুলতে পারি না, মানুষের কাছে টাকা নাই
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

গাড়ি ভাড়া তুলতে পারি না, মানুষের কাছে টাকা নাই

ধর্ম ডেস্ক

প্রকাশিত: ১৩/১১/২০২৩ ০৪:২৯:০৪ পূর্বাহ্ন

গাড়ি ভাড়া তুলতে পারি না, মানুষের কাছে টাকা নাই


ব্যবসা বাণিজ্য নাই, গাড়ি ভাড়া তুলতে পারি না, মানুষের কাছে টাকা নাই। চাপা কষ্ট লুকিয়ে হাসিমুখে এসব কথা বলছিলেন কাপড় ফেরিওয়ালা ফয়েজ উদ্দিন (ছদ্মনাম)।

সোমবার (১৩ নভেম্বর) চন্ডিপুল থেকে লালাবাজার পর্যন্ত সিএনজি যোগে যাওয়ার সময় আলাপকালে কাপড় ফেরিওয়ালা এসব কথা বলেন। 

আলাপকালে তিনি বলেন, এমনিতেই সবার অবস্থা খারাপ এর মাঝে অবরোধ। আগে কাপড় বিক্রি করে মোটামুটি আয় হয়তো এখন তো নাই বললে চলে। আল্লাহর উপর ভরসা করে বের হয় প্রতিদিন।

তিনি আরও বলেন, মধ্যবিত্ত মানুষদের হাতে টাকা নাই। কারণ আমাদের এই কাপড়গুলো বেশিরভাগ মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা কিনে। তাদের কাছে টাকা না থাকার কারণে আমাদের ব্যবসার এই করুণ অবস্থা।

ফয়েজ উদ্দিন বলেন, আমি প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে কাপড় বিক্রি করি। আমি সবার অবস্থা দেখি। একটা পরিবারের অবস্থা যখন মা খালারা বলে তখন তাদের কষ্টের কথা শুনে নিজেরো খারাপ লাগে।

এদিকে রাজনৈতিক এমন উত্তপ্ত পরিস্থিতিতে অনেকটাই আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ।

এমন পরিস্থিতিতে স্বাভাবিক সময়ের তুলনায় আয় কমেছে সিলেটের রিকশাচালক, বাসচালক, সিএনজিচালক, চায়ের দোকানদার, ফেরি করে বিভিন্ন পণ্য বিক্রি করা নিম্ন আয়ের মানুষ ও শ্রমজীবীদের।

সিলেট দক্ষিণ সুরমা লালাবাজারের চা বিক্রিতা মোয়াজ্জেম বলেন, অবরোধের আগে বিভিন্ন জায়গায় মানুষ কাজে আসত, চা খেত। কিন্তু এখন এলাকার ক্রেতা ছাড়া আর কোনো ক্রেতা নেই। অবরোধের আগে প্রতিদিন ১৫০-১৮০ কাপ চা বিক্রি করতাম, চায়ের সঙ্গে সিগারেট, বিস্কুটসহ অন্যান্য জিনিস কিনত মানুষ। এই তিনদিন ৮০-৯০ কাপের বেশি চা বিক্রি করতে পারিনি। আয় প্রায় অর্ধেক কমে গেছে।

উল্লেখ্য,গত ২৮ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত বিএনপি-জামায়াতের ডাকা মোট ছয় দিনের অবরোধ ও হরতালে দেশের ক্ষতি হয়েছে প্রায় ৩৯ হাজার কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ী, দিনমজুর এবং এসএমই খাত। একই সঙ্গে সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে, যা আমদানিকারক এবং রপ্তানিকারক উভয়কেই ইতোমধ্যেই সংকটজনক অর্থনৈতিক সময়ে ক্ষতিগ্রস্ত করছে। শিশু ও যুবকদের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পরিবহণ খাতের দুর্দশা জীবনযাত্রার সংকটকে আরও বাড়িয়ে তুলছে। কারণ, বেশি ঝুঁকির কারণে ভাড়া আকাশচুম্বী হয়েছে।

JA



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন