ছবি: নিজস্ব
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় মাদকদ্রব্য বিক্রয় ও সেবন, চোরাচালান রোধ, গরু ও ট্রান্সফরমার চুরিসহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুসিকান্ত হাজংয়ের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শামীম আহমদ, সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া ফেরদৌস, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান খান, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জিয়াদ আলী, পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম, ইছাকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু, দক্ষিণ রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ কামরুজ্জামান রাসেল, উপজেলা শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান আহমদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিদুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিবুন্নাহার বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা তিন্নি, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সেলিনা বেগম প্রমুখ।
এম সি




