জৈন্তাপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়াম সহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন
জৈন্তাপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়াম সহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করা অন্য প্রকল্প গুলো হচ্ছে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের ১০ নং কূপের কাজ ও জৈন্তাপুর উপজেলা বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবন।
মঙ্গলবার ( ১৪ ই নভেম্বর) সকাল ১০ ঘটিকায় এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পগুলোর উদ্বোধন করেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে প্রজেক্টরের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি গণভবন থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশিরউদ্দিন এম এ, জৈন্তাপুর উপজেলা আওয়ামি লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলি, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা শামিমা আক্তার, প্রানী সম্পদ কর্মকর্তা ( লাইভস্টক) ডা. আবদুল্লাহ আল মাসুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা আওয়ামি লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক আব্দুল মান্নান, উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহ মিফতাহুজ্জামান, মাধ্যমিক অ্যাকাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুল ও কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বিলাল নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাষ্টার আব্দুল জলিল, আওয়ামী লীগ নেতা হায়দর আলি,আবদুল মান্নান মনাই যুবলীগ নেতা আব্দুল কাইয়ুম সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আগত আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।
জৈন্তাবার্তা/এমকে




