‘আন্দোলনকে নস্যাৎ করতে সিলেটে গণগ্রেফতার’
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

মহানগর জামায়াতের বিবৃতি

‘আন্দোলনকে নস্যাৎ করতে সিলেটে গণগ্রেফতার’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/১১/২০২৩ ০৪:৫৯:০১ পূর্বাহ্ন

‘আন্দোলনকে নস্যাৎ করতে সিলেটে গণগ্রেফতার’

ছবি : সংগৃহিত


সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা জামায়াতের সেক্রেটারী ফয়জুল ইসলাম জায়গীরদারকে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। একই সাথে ২৮ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত সিলেট মহানগরী থেকে আটক ১৫ নেতাকর্মীসহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান তারা।

এক বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী বলেন, চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে নস্যাৎ করতে সারাদেশের ন্যয় সিলেটেও গণগ্রেফতার চালানো হচ্ছে। ২৮ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত সিলেট মহানগরী থেকে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ১৫জন নেতাকর্মীকে আটক করে গায়েবী মামলায় কারাগারে প্রেরণ করা হয়েছে। প্রতিদিনই নেতাকর্মীদের বাসা-বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে হয়রানী করা হচ্ছে। হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে সরকারের শেষ রক্ষা হবেনা। চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমিয়ে রাখা যাবেনা। অবিলম্বে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ কারান্তরীণ জাতীয় নেতৃবৃন্দ, আলেম-উলামা, দক্ষিণ সুরমা থানা সেক্রেটারী ফয়জুল ইসলাম জায়গীরদারসহ কারাগারে আটক সিলেট মহানগর জামায়াত ও ছাত্রশিবিরের ১৫জন নেতাকর্মীকে নিঃশর্ত মুক্তি দিন।

JA



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন