গোয়াইনঘাটে ভার্চুয়ালি ৪ টি ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সারা দেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাট উপজেলায় চারটি অবকাঠামো উন্নয়ন ভার্চুয়ালি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার ১৪ নভেম্বর সকাল ১০ টায় সরকারি বাসভবন গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২৪ টি মন্ত্রণালয়ের ১৫৭ প্রকল্পের আওতায় ১০ হাজার ৪১টি অবকাঠামোর সমন্বিত উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
তার মধ্যে গোয়াইনঘাট উপজেলায় ৪ টি অবকাঠামো উন্নয়নের ভবন উদ্বোধন করেন তিনি।
গোয়াইনঘাট উপজেলার প্রকল্পগুলো হচ্ছে, উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে মনাইকান্দি কমিউনিটি ক্লিনিকের পাশাপাশি সংগ্রামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন গোয়াইনঘাটের সদর ইউনিয়নের ছাতারগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুরূপ নতুন ভবন, পূর্ব আলীরগাও ইউনিয়নের বাঘের সড়কে সিলেট গ্যাসফিল্ডের ১০নং কুপের গ্যাস সঞ্চালন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসব উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ,গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কিশলায় শাহা, গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ কেএম নজরুল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রতুল চন্দ্র সরকার, ১১ নং মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লোকমান হোসেন শিকদার, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন পারভেজ,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী সুমন,
গোয়াইনঘাট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মিনহাজ উদ্দিন, উপজেলা উপসহকারী প্রকৌশলী আজমীরশরীফুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঠিকাদার প্রতিষ্টান আনোয়ার এন্টারপ্রাইজের সত্যাধিকারী আনোয়ার হোসেন, সানকি ভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ন কবির তরফদার, নকশিপুঞ্জি পনরয় সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি ওয়েলকাম লম্বা, ইউপি সদস্য কার্তিক লম্বা, সংগ্রামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক মোঃ আব্দুল করিম, লন্ডন বাজার মাদ্রাসার মুহতামিম মাওলানা বিলাল আহমদ, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ কামাল উদ্দিন, পূর্ব জাফলং ইউনিয়ন বিটের সহকারী পুলিশ অফিসার লাভলু মিয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বদরুল বলম,স্যানেটারী ইন্সপেক্টর রমজান আলী,পশ্চিম জাফলং ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক শফিক আহমদ,ক্লিনিকের ভূমি দাতা হাজী মোহাম্মদ আলী,১ নং ওয়ার্ড সদস্য জালাল উদ্দিন, ২নং ওয়ার্ড সদস্য বুরহান উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা মিজু আহমদ,আব্দুস শুক্কুর, কবির আলী,ছাদর আহমদ, গোরাগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মন্নান, সোনার হাট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জাফর ইকবাল, সোনার হাট উচ্চ বিদ্যালয় সভাপতি সোলেমান আহমদ,সহকারী স্বাস্থ্য পরিদর্শক মতিউর রহমান,এস আই রয়েল, সিএইচসিপি জোবাইদা আক্তার জলি,স্বাস্থ্য সহকারী ইব্রাহিম আলী,এফডিএ নাজমুন নাহার লিপি,মনরতল বাজার পরিচালনা কমিটির সভাপতি ও যুবলীগ নেতা দেলোয়ার , আওয়ামিলীগ নেতা আব্দুল আহাদ, সাবেক মেম্বার রফিক আহমদ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ।
JA




