পরিবেশের ভারসাম্য রক্ষায় দৃষ্টান্ত স্থাপন করলেন কাউন্সিলর লিপন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

পরিবেশের ভারসাম্য রক্ষায় দৃষ্টান্ত স্থাপন করলেন কাউন্সিলর লিপন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/১১/২০২৩ ০৭:২২:৪৭ পূর্বাহ্ন

পরিবেশের ভারসাম্য রক্ষায় দৃষ্টান্ত স্থাপন করলেন কাউন্সিলর লিপন

নিজ হাতে ময়লা আবর্জনা পরিস্কার করছেন সিসিকের ২৬ নং ওয়ার্ডের পরপর তিনবারের নির্বাচিত কাউন্সিলর রোটারিয়ান তৌফিক বক্স লিপন।


নিজে সচেতন হলে গোটা এলাকা তথা সারাদেশে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকবে। অবহেলা আর দায়িত্বহীনতার কারণে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে পরিবেশের ভারসাম্য হুমকির মুখে ফেলে দেওয়া হচ্ছে।

সিটি কর্পোরেশনের দেওয়া নির্দিষ্ট ডাস্টবিনে আর্বজনা না ফেলে কাণ্ডজ্ঞানহীন কিছু মানুষ ময়লা আবর্জনা রাস্তার ধারে কিংবা বাড়ির পাশ্ববর্তী খোলা স্থানে ফেলে দেয়। আর এতে তৈরি হয় সেঁতসেঁতে পরিবেশের। দুর্গন্ধ আর ময়লা আবর্জনা থেকে বিভিন্ন ধরণের মশা মাছিঁর বিস্তার ঘটে। রোগ জীবাণু এসব নোংরা স্থান থেকেই ছড়ায়।

সোমবার সকালে ২৬ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে নিজ হাতে ময়লা আবর্জনা পরিষ্কারের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের পরপর তিনবারের নির্বাচিত কাউন্সিলর রোটারিয়ান তৌফিক বক্স লিপন। 

স্থানীয় সাধারণ মানুষদের সমন্বয় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির সিলেট ইউনিটের প্রজেক্ট ফিল্ড অফিসার আব্দুর রাকিব, ফিল্ড ইপিপিয়ার অফিসার মোয়াজ্জেম হোসেন, ২৬ নং ওয়ার্ড কমিউনিটি টিম লিডার মাহিদুল ইসলাম মোহন,কমিউনিটি ভলেন্টিয়ারবৃন্দসহ তরুণ সমাজসেবী আতিকুর রহমান মাহিন।

JA



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন