জৈন্তা বার্তা'র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব সিপন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

জৈন্তা বার্তা'র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব সিপন

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৪/১১/২০২৩ ১১:০৮:০১ পূর্বাহ্ন

জৈন্তা বার্তা'র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব সিপন


‘আদি সিলেটের হৃদয় হতে’ শ্লোগান নিয়ে প্রকাশিত দৈনিক জৈন্তা বার্তা’র পরিচালনা পর্ষদে আনুষ্ঠানিক ভাবে যুক্ত হলেন বিশিষ্ট প্রবাসী কমিউনিটি নেতা আমিনাল ইসলাম চৌধুরী ( সিপন)। জৈন্তা বার্তা পরিবারের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচছা ও উষ্ণ অভিবাদন জানানো হয়েছে। সুদূর প্রবাসে থেকেও দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন ব্যবসা বানিজ্য, সমাজ সেবা ও উন্নয়ন মুলক কাজে নিজেকে যুক্ত করে রেখেছেন আমিনাল ইসলাম চৌধুরী (সিপন)। এরই ধারাবাহিকতায় এবার আনুষ্টানিক ভাবে যুক্ত হলেন, সিলেটের ঐতিহ্যবাহী দৈনিক পত্রিকা জৈন্তা বার্তার পরিচালনা পর্ষদের সঙ্গে।

উল্লেখ্য, সিলেটের রায়নগর বসুন্ধরা আবাসিক এলাকার ফখরুল ইসলাম চৌধুরী ও আম্বিয়া বেগম চৌধুরীর বড় ছেলে শিপন ১৯৯৩ সালে দ্যা এইডেড হাই স্কুল থেকে এস.এস.সি তারপর মদন মোহন কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচ.এস.সি পাস করে চলে যান যুক্তরাষ্ট্রে, সেখানে 'কাউন্টি কলেজ অফ মরিস' থেকে 'একাউন্টিং এন্ড ফিনান্স' এ কৃতিত্বের এর সাথে গ্রাজুয়েশনস সম্পন্ন করে, বর্তমানে 'এভার ব্যাংক' এ সিনিয়র অপারেশন একাউন্টেন্ট হিসেবে চাকরি করার পাশাপাশি নিজ ব্যবসা প্রতিষ্ঠান আমেরিকার নিউ জার্সির বিখ্যাত ‘ডানকিং রউজল্যান্ড ডোনাট’ এ চীফ ফিন্যান্সিয়াল অফিসার হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমিনাল ইসলাম চৌধুরী জৈন্তা বার্তা পরিবারে যুক্ত করায় পরিচালনা পর্ষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার প্রতি সহযোগিতা ও দোয়ার আহবান জানান, যাতে দেশের মানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন।

JA



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন