সিলেট কিডনি ফাউন্ডেশনকে ৭০ লক্ষ টাকার ডায়ালাইসিস মেশিন প্রদান
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

সিলেট কিডনি ফাউন্ডেশনকে ৭০ লক্ষ টাকার ডায়ালাইসিস মেশিন প্রদান

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৫/১১/২০২৩ ১২:৫৩:০৬ অপরাহ্ন

সিলেট কিডনি ফাউন্ডেশনকে ৭০ লক্ষ টাকার ডায়ালাইসিস মেশিন প্রদান


রোটারি ইন্টান্যাশনাল ডিস্ট্রিক ৩২৮২ বাংলাদেশ এর গভর্ণর ইঞ্জিনিয়ার মোঃ মতিউর রহমান বলেছেন, রোটারি ক্লাবের লক্ষ্য হচ্ছে মানুষকে সার্ভিস দেওয়া। যারা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত তাদেরকে সেবা দেওয়া আমাদের কতর্ব্য। এ সার্ভিসের মাধ্যমে মানবতার কল্যাণ সাধিত হয়। আর্থ মানবতার সেবায় আমাদেরকে এগিয়ে আসতে হবে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে রোটারি ইন্টারন্যাশনাল গে-াবাল প্রোজেক্ট ২০২১-২০২২ বরাদ্ধকৃত প্রোজেক্ট থেকে সিলেট কিডনি ফাউন্ডেশনকে ২টি ডায়ালাইসিস মেশিন প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রোজেক্ট চেয়ারম্যান পিপি রোটারিয়ান মোঃ মিজানুর রহমানের পরিচালনায় উক্ত 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিডিজি শহিদ আহমদ চৌধুরী এমপি এইচ এফ, পিডিজি অধ্যক্ষ লে: কর্নেল(অব.) এম আতাউর রহমান পীর এমপি এইচ এফ, এমসি, পিডিজি আবু ফায়েজ খান চৌধুরী এমপি এইচ এফ, ডিজি ইলেক্ট এ এইচ এম ফয়সল আহমেদ এমপি এইচ এফ।

আরো উপস্থিত ছিলেন ও বক্তব্যে রাখেন পিপি রোটারিয়ান অধ্যাপক তোফায়েল আহমদ, সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালের ট্রেজারার জুবায়ের আহমদ চৌধুরী, পরিচালক ডাঃ কাজী মুশফিক আহমদ, ট্রাস্টি বোর্ড এবং কার্যকরী কমিটির সদস্য মোস্তফা শাহ জামান চৌধুরী বাহার, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের কো অডিনেটর ফরিদা নাসরিন, মেডিকেল অফিসার ডাঃ আরিফ রেজা, এডমিন হেড মহিবুর রহমান রাসেল, ফাইনেন্স এন্ড একাউন্ট আতিকুর রহমান, পিপি রোটারিয়ান এডভোকেট হাফিজ আহমদ, পিপি রোটারিয়ান মোহাম্মদ রিয়াজুল ইসলাম, রোটারিয়ান পিপি কামাল উদ্দিন, রোটারিয়ান পিপি আব্দুল মুহিত দিদার, রোটারিয়ান ভানুজয় দাশ, রোটারিয়ান সালাউদ্দিন বাবলু প্রমুখ।

উল্লেখ্য রোটারী গ্লোবাল প্রোজেক্ট ২০২১-২০২২ সালের বরাদ্দকৃত প্রোজেক্ট থেকে চট্রগ্রাম কিডনী হাসপাতাল, কুমিল্লা মেডিক্যাল এন্ড হাসপাতাল ও সিলেট কিডনী ফাউন্ডেশনসহ তিনটি হাসপতালকে ৭০ লক্ষ টাকা মূল্যের ডায়ালাইসিস মেশিন প্রদান করা হয়।

JA



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন