সিলেটের ফেঞ্চুগঞ্জ সড়কে পুলিশের তল্লাশি। ছবি : জৈন্তা বার্তা
বিএনপি-জামায়াতের ৫ম দফার চলমান ৪৮ ঘণ্টার অবরোধে নাশকতা ঠেকাতে সিলেটের বিভিন্ন সড়কে টহলের পাশাপাশি তল্লাশি কার্যক্রম চালিয়েছে পুলিশ।
বুধবার (১৫ নভেম্বর) সিলেটের দক্ষিণ সুরমা, মোগলাবাজার, ফেঞ্চুগঞ্জ এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় প্রাইভেটকার, মোটরসাইকেল, মিনিবাস, অ্যাম্বুলেন্স, অস্বচ্ছ কালো কাচের গাড়িসহ অন্য সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হয়।
একইসঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ ও অপরাধীদের দমন করতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বানের অনুরোধ করা হয়।
JA




