গোলাপগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

গোলাপগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫/১১/২০২৩ ১২:৫৯:৫৩ অপরাহ্ন

গোলাপগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


সিলেটের গোলাপগঞ্জে আলোচিত মাদক ব্যবসায়ী আয়লাফ আহমদকে আবারও ইয়াবাসহ সহ গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।

মঙ্গলবার বিকেলে সাড়ে ৪টার দিকে উপজেলার পৌর এলাকার রণকেলী উত্তর গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আয়লাফ ওই এলাকার মৃত আতাউর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী আয়লাফ আহমদকে ৪'শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থার গ্রহণ করার জন্য গোলাপগঞ্জ মডেল থানায় আসামিকে হস্তান্তর করে র‍্যাব-৯। তার বিরুদ্ধে গোলাপগঞ্জ থানায় একাধিক ও মোগলবাজার থানায় ১টি মামলা রয়েছে।

এর আগে গত বছরের (৮ আগস্ট) সোমবার বিকেল ৬টার দিকে উপজেলার পৌর এলাকার খাসিখাল নামক স্থানে পুলিশ অভিযান চালিয়ে ৫'হাজার ৭'শ ৭৫ পিস ইয়াবা ও নগদ ২ লাখ ২৮ হাজার টাকাসহ মাদক সেবন ও মাদক বিক্রির সরঞ্জামসহ তাকে গ্রেপ্তার করে।

এদিকে একাধিক বার সে ইয়াবাসহ গ্রেপ্তার হলে ও কারাভোগ করে পরবর্তীতে জামিনে বের হয়ে পুনরায় মাদক বিক্রি শুরু করে।

এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন- তার বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন