জৈন্তাপুরে পুলিশের অভিযানে ৬টি ভারতীয় মহিষ আটক
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

জৈন্তাপুরে পুলিশের অভিযানে ৬টি ভারতীয় মহিষ আটক

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫/১১/২০২৩ ০১:৪২:৪৪ পূর্বাহ্ন

জৈন্তাপুরে পুলিশের অভিযানে ৬টি ভারতীয় মহিষ আটক


জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ভারত থেকে চোরাই পথে আসা ৬ টি ভারতীয় মহিষ আটক করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি।

পুলিশ সূত্রে জানা যায়, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দিকনির্দেশনা গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৫ নভেম্বর) ভোর ৪:৩০ মিনিটের সময় অভিযান চালায় পুলিশ। 

জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক পার্থ রন্জন চক্রবর্তীর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে উপজেলার নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত সিলেট তামাবিল মহাসড়কের সন্নিকটে ডিবির হাওড় খালের মুখ পয়েন্ট থেকে ছয়টি মহিষ আটক করা হয়।  মহিষ গুলো চোরাই পথে ভারত থেকে পাচারের জন্য নিয়ে আসা হচ্ছিলো। পুলিশের উপস্থিতি টের পেয়ে মহিষের সাথে থাকা তিনজন চোরাকারবারি পালিয়ে যায়।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম ৬টি মহিষ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তা তদন্তাধীন। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে এবং মাদক ও চোরাকারবার বন্ধে পুলিশের টহল আরো জোরদার করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন