সিলেট নগরীর জিন্দাবাজার পয়েন্টের তীব্র যানযট। ছবি : মোবারক হোসেন পাপ্পু
বিএনপি-জামায়াতের ডাকা ৫ম দফার অবরোধের ১ম দিন বেলা বাড়ার সাথে সাথে সিলেট নগরীতে যানবাহন চলাচল বৃদ্ধি পেতে শুরু করে।
বুধবার (১৫ নবেম্বর) বিকেল ৪টার দিকে নগরীর ব্যবস্তম এলাকা জিন্দাবাজার, বন্দরবাজার ও আম্বরখানা মোড়ে ঘন্টার পর ঘন্টা তীব্র যানজট দেখা গছে।
সরেজমিনে দেখা গেছে, পঞ্চম দফায় অবরোধে সিলেট শহরে যানবাহনের চলাচল আগের অবরোধগুলোর তুলনায় বেড়েছে। শহরের ভেতরে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, ব্যক্তিগত যানবাহন, লেগুনা ও মোটরসাইকেলে মানুষের চলাচল দেখতে পাওয়া গেছে । এমনকি জিন্দাবাজার পয়েন্টে বিকালে কয়েকঘন্টার তীব্র যানযট লক্ষ্য করা গেছে । শহর থেকে বিভিন্ন প্রান্তের উদ্দেশে সিএনজিচালিত অটোরিকশা এবং ব্যক্তিগত গাড়ি চলাচল করছে। যাত্রীদের বেশি ভাড়া গুনতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. ইলিয়াস শরীফ নগররে যানজটের কথা স্বীকার করে বলেন, আমরা অবরোধের সময়ে মানুষের জানমালের বিষয়টাকে গুরুত্ব দিয়ে থাকি। আশা করি আগামী দিনে এমন যানজট থাকবে না।
JA




