সড়ক নিরাপত্তা বিষয়টি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে বড়লেখায় নিসচার সাইনবোর্ড
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

সড়ক নিরাপত্তা বিষয়টি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে বড়লেখায় নিসচার সাইনবোর্ড

আদিব মজিদ, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৫/১১/২০২৩ ০৬:২২:১০ পূর্বাহ্ন

সড়ক নিরাপত্তা বিষয়টি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে বড়লেখায় নিসচার সাইনবোর্ড

সড়ক নিরাপত্তা বিষয়টি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে বড়লেখায় নিসচার সাইনবোর্ড।


নিরাপদ সড়ক বাস্তবায়নে সচেতনতা তৈরির অংশ হিসেবে জনস্বার্থে সড়ক নিরাপত্তা বিষয়টি কয়েক বছর থেকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে আসছেন জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই নিসচা'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। সড়ক দুর্ঘটনারোধে নিসচা চেয়ারম্যানের দাবির পরিপ্রেক্ষিতে নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় পৌর শহরের উপজেলা পরিষদ চত্ত্বরে জনস্বার্থে সাইনবোর্ড স্থাপনকালে উপস্থিত ছিলেন নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ, গোলাম কিবরিয়া, অর্থ সম্পাদক মারুফ হোসাইন সুমন, কার্যনির্বাহী সদস্য মো. জমির উদ্দিন, জাকারিয়া আহমদ, সাহাব উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।


উল্লেখ্য, নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের দাবির প্রতি সাড়া দিয়ে নিরাপদ সড়ক বাস্তবায়ন করতে শিক্ষার্থীদের ট্রাফিক আইন শেখাতে প্রায় দুই বছর পুর্বে শিক্ষকদের প্রতি আহবান করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) সাড়া দেশে প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সড়ক নিরাপত্তা বিষয়ক শিক্ষক-শিক্ষার্থী সমাবেশ চলমান রয়েছে।

JA



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন