নগরে বিএনপির মশাল মিছিলে পুলিশের ধাওয়া ও ফাঁকা গুলি (ভিডিও)
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

আটক ৩ জন

নগরে বিএনপির মশাল মিছিলে পুলিশের ধাওয়া ও ফাঁকা গুলি (ভিডিও)

অতিথি প্রতিবেদক

প্রকাশিত: ১৫/১১/২০২৩ ০৭:২৫:৫৫ পূর্বাহ্ন

নগরে বিএনপির মশাল মিছিলে পুলিশের ধাওয়া ও ফাঁকা গুলি (ভিডিও)

নগরে বিএনপির মশাল মিছিলে পুলিশের ধাওয়া ও ফাঁকা গুলি


সিলেট নগরের জিন্দাবাজার এলাকায় মশাল মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। পরে পুলিশের ধাওয়া ও ফাঁকা গুলিতে বিএনপি নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের মাঝে এসময় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এসময় একজনকে আটক করে পুলিশ। মুখে তারা মশাল ফেলে রাস্তা থেকে সটকে পড়েন মিছিলকারীরা।

এসময় তিন সন্দেহভাজনকে আটক করেছে মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানা পুলিশ।

https://fb.watch/okwhnQQ8uh/

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বুধবার সন্ধ্যার দিকে নগরীর বারুতখানা থেকে জাতীয়তাবাদী ঘরানার ৮ থেকে ১০ জন নেতাকর্মী এশটি মশাল মিছিল নিয়ে জিন্দাবাজার পয়েন্ট অভিমুখে অগ্রসর হয়।

https://fb.watch/okwjecrRKc/

এসময় কোতোয়ালি থানা পুলিশের একদল সদস্য তাদের বাধা দিতে অগ্রসর হয় এবং তারা ফাঁকা গুলি ছুঁড়েন। এমন পরিস্থিতিতে মিছিলকারীরা মশাল রাস্তায় ছোঁড়ে পালিয়ে যায়। তবে তার আগে পুলিশ একজনকে আটক করে। পরে জিন্দাবাজার এলাকার বিভিন্ন দোকান ও হোটেলে মিছিলকারীদের ধরতে অভিযান চালায় পুলিশ। এসময় তারা জিজ্ঞাসাবাদ করার জন্য আরো দু’জনকে আটক করে।

আটকের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী মাহমুদ বলেন, একটি দল রাস্তায় উস্কানিমূলক মশাল মিছিল বের করেছিলো। আমরা শান্তি বজায় রাখতে ফাঁকাগুলি ছোঁড়ে তাদের ছত্রভঙ্গ করেছি। মিছিল থেকে একজন এবং পরে আরো দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

JA



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন