জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজেের উদ্যোগে কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম সাংবাদিক রশিদ হেলালির ১০ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল এবং কবর জিয়ারত করা হয়। বুধবার ১৫ নভেম্বর সকাল ১১ টায় কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ রোহিনী রঞ্জন দে'র সভাপতিত্বে ও কম্পিউটার বিভাগের প্রর্দশক সাংবাদিক মনজুর আহমদ'র পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি সাংবাদিক ফারুক আহমেদ, কলেজের সহকারী অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী অধ্যাপক শাহ আলম, প্রভাষক উম্মে নাসরিন খানম, প্রভাষক অলকেশ দে, প্রভাষক মাকসুদা লিলি, ইন্সট্রাক্টর ইঞ্জিনিয়ার মোঃ হারুন রশীদ, বিল্লাল হোসেন, গীতা রানী দে, রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার মনির উদ্দিন, সহকারী শিক্ষক সহিদুর রহমান ও মাহবুব আলম, প্রদর্শক সাহেদ আহমদ, হিসাব সহকারী আব্দুর রহিম, অফিস সহকারী সেলিনা আক্তার, ল্যাব সহকারী গোলাম কিবরিয়া সাত্তার, সাহাব উদ্দিন, জসীম উদ্দিন, জাহেদা আক্তার ও খাদিজা আক্তার। এদিকে বাদ জোহর বন্দরহাটি জামে মসজিদে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা মসজিদের পাশে মরহুমের কবর জিয়ারত করেন।
JA




