তফশিলকে স্বাগত জানিয়ে জৈন্তাপুরে আনন্দ মিছিল
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

তফশিলকে স্বাগত জানিয়ে জৈন্তাপুরে আনন্দ মিছিল

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫/১১/২০২৩ ০৮:১৫:৪৬ পূর্বাহ্ন

তফশিলকে স্বাগত জানিয়ে জৈন্তাপুরে আনন্দ মিছিল

তফশিলকে স্বাগত জানিয়ে জৈন্তাপুরে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত


আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফশিলকে স্বাগত জানিয়ে জৈন্তাপুরে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৫ই নভেম্বর)  প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করেন। তফসিল ঘোষণার পরপরই জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে বের হয় এক আনন্দ মিছিল। 

মিছিলটি জৈন্তাপুর সদর বাসষ্টেশন থেকে শুরু হয়ে উপজেলার সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষ তফশিলকে স্বাগত জানিয়ে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। 

জৈন্তাপুর ইরাদেবী মিলনায়তন সংলগ্ন বিজয়স্তম্ভে পথসভায় স্বাগতিক  বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলি ও সমাপনী বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের   সভাপতি ও  উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ। 

বক্তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে তফশিল ঘোষণায় বাংলাদেশ নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান। সেই সাথে নির্বাচনকে ঘিরে স্বাধীনতা বিরোধী অপশক্তি যেকোন দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের সজাগ থাকার আহবান জানান।

বক্তারা আরো বলেন, হরতাল অবরোধের মত ধ্বংসাত্মক কার্যক্রম যারা চালায় তারা দেশের শত্রু। তাদেরকে প্রতিহত করে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করে আসন্ন নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে দলমত নির্বিশেষে এক হয়ে কাজ করার আহবান জানানো হয়।

এ সময় আনন্দ মিছিল ও পথসভায় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বুধবার সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করেন।  ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ৭ ই জানুয়ারি সারা দেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়াও ৩০শে নভেম্বর মনোনয়ন জমার শেষ দিন। প্রতীক বরাদ্দ ১৮ই ডিসেম্বর।

JA



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন