তফসিল ঘোষণার পর সিলেটে লেগুনায় আগুন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

তফসিল ঘোষণার পর সিলেটে লেগুনায় আগুন

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৫/১১/২০২৩ ১০:০১:৫৪ পূর্বাহ্ন

তফসিল ঘোষণার পর সিলেটে লেগুনায় আগুন

তফসিল ঘোষণার পর শাহপরাণ এলাকায় লেগুনাতে আগুন।


সিলেটের শাহপরান এলাকায় একটি লেগুনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কে বা কারা আগুন দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে নগরের শাহপরানের শাহজালাল বাজার সংলগ্ন দাসপাড়া এলাকায় একটি লেগুনায় আগুন দেয় দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই অগ্নিসংযোগকারীরা পালিয়ে যায়।

এছাড়াও নগরের বিভিন্ন এলাকায় বিএনপি-জামায়াতের মিছিল ও ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটেছে।

JA



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন