সিলেট-ভোলাগঞ্জ সড়কে যাত্রীবাহী বাস খাদে । ছবিঃ মোবারক হোসেন পাপ্পু
সিলেট গোয়াইনঘাট উপজেলার নন্দির গাও ইউনিয়নে সিলেট ভোলাগঞ্জ রোডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পরে যায় । এ সময় ৫ যাত্রী আহত হন।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোর ৫টায় ওই ইউনিয়নের সিলেট ভোলাগঞ্জ সড়কের সুন্দ্রগাও গ্রামে ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ভোলাগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসছিল লিমন পরিবহণ নামে একটি যাত্রীবাহী বাস। বাসটি সিলেট ভোলাগঞ্জ রুটের সুন্দ্রগাও নামক স্থানে আসলে কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
এ সময় বাসে থাকা ১৭ জন যাত্রীর মধ্যে ৫ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
জৈন্তাবার্তা/এমকে




