গোয়াইনঘাটে বোরো ধানের বীজ তলা তৈরিতে ব্যস্ত কৃষকেরা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

গোয়াইনঘাটে বোরো ধানের বীজ তলা তৈরিতে ব্যস্ত কৃষকেরা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৬/১১/২০২৩ ০৪:০৩:৩৮ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে বোরো ধানের বীজ তলা তৈরিতে ব্যস্ত কৃষকেরা

গোয়াইনঘাটে বোরো ধানের বীজ তলা তৈরিতে ব্যস্ত কৃষকেরা। ছবি: জৈন্তা বার্তা


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বোরোধান চাষাবাদের প্রস্তুতি হিসেবে বীজতলা তৈরিতে কাজ করছেন কৃষকরা। এলাকার মানুষের বছরের একমাত্র ফসল বোরোধান উৎপাদনের লক্ষ্যে কৃষকরা দলবেঁধে বীজতলা তৈরির পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়ছে।

একদিকে আমন ধান কাটার ভরা মৌসুম অন্যদিকে বোরো ধানের বীজতলা তৈরি ও বীজ সংগ্রহে ব্যস্ত কৃষক। এদিকে এক ফসলি জমিতে বোরো ও শীত থেকে চারা সুরক্ষায় বীজ বপনের এটাই উপযুক্ত সময় বলে জানিয়েছে উপজেলা কৃষি অফিস।

জানা যায়, বর্তমান আবহাওয়া বোরো বীজ বপনের উপযোগী থাকায় উপজেলার সব ইউনিয়নের কৃষকেরা বীজতলা তৈরি ও বীজ সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন। হাটবাজারের বীজ দোকানগুলোতে দিনের প্রায় সময়ই কৃষকদের ভিড় লেগে আছে।

স্থানীয সালুটিকর বাজারের কৃষি বীজ সার বিক্রির ডিলার এমাদ জানান, চলতি শীতে কৃষকেরা কোনো প্রকার ঝুঁকি না নিয়ে বরো আমানের বীজতলা তৈরি করছেন। এ জন্য তাঁরা বাজার থেকে ভালো মানের বীজ ক্রয় করছেন।তার মধ্যে রয়েছে দীর্ঘ মেয়াদ জীবনকাল,৮৯,৯২,৯৪ ও স্বল্প মেয়াদ ২৮,২৯ এর পাশাপাশি বঙ্গবন্ধু একশো।

কৃষকেরা জানান, ইরি-বোরোর বীজ বপনের সময় আরও কিছুটা হাতে থাকলেও ধান বীজতলা তৈরির কাজটা এবার আগেভাগেই শুরু করেছেন।

কারণ বিগত দিনের অভিজ্ঞতা অনুযায়ী নভেম্বরের শেষ ও ডিসেম্বরের শুরুতে প্রচণ্ড শীত ও ঘন কুয়াশা হয়।

এ সময় শৈত্যপ্রবাহের কবলে পড়ে অপরিপক্ব বোরো ধানের চারার ব্যাপক ক্ষতি হয়।নষ্ট হয় বীজতলার চারাগাছ। চারা সংকটে ইরি-বোরো রোপণ নিয়ে বিপাকে পড়তে হয়। তাই এবার একটু আগাম বীজ বপন করছেন তাঁরা।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, এ বছর এক ফসলি বোরো জমিতে আমন চাষ হয়েছে।

তাই বোরো আবাদের লক্ষ্যমাত্রার সঠিক হিসাব নির্ধারণে মাঠে কাজ করছেন কৃষি অফিসের লোকজন।

তবে অন্য বছরের তুলনায় এ বছর বোরো চাষের লক্ষ্যমাত্রা বেশি হবে বলে ধারণা করছে কৃষি বিভাগ।

উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রণি বলেন, বীজ বপনে শীতের আগে বীজতলার চারা সবল হয়ে উঠবে। এতে ঘন শীতেও চারার ক্ষতি করতে পারবে না।

কৃষি অফিস থেকে আদর্শ বীজতলা তৈরিসহ ভালো জাতের বীজ সংগ্রহের বিষয়ে কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি বলেন, এতে কৃষকেরা বৈশাখের প্রথম ও দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ফসল ঘরে তুলতে পারবেন। ফলে চাষি বা কৃষকেরা লাভবান হবেন।

JA



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন