জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটি ও মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটি ও মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/১১/২০২৩ ০৪:৫৯:২৫ পূর্বাহ্ন

জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটি ও মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত


জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও উপজেলা পরিষদের উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। পৃথক পৃথক সময়ে এই সভা দুইটি অনুষ্ঠিত হয়। 

বৃহস্পতিবার (১৬ ই নভেম্বর)  বেলা ১১ ঘটিকার সময় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় আয়োজিত আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। 

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। আলোচনার মধ্যে জৈন্তাপুরের সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদকের বিরুদ্ধে সংশ্লিষ্ট বাহিনীর টহল জোরদার সহ সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনা হয়।

সীমান্ত পেরিয়া চোরাইপথে আসা গরু মহিষ, ঔষধ, কসমেটিকস সহ অবৈধ পন্যের প্রবেশ নিরোধ করতে পুলিশ বিজিবিকে নির্দেশনা প্রদান করা হয়। 

সম্প্রতি সময় আমন মৌসুমে চোরাকারবারীরা ফসলি ক্ষেতের উপর দিয়ে গরু মহিষ নিয়ে ফসলের ক্ষতি করছে সে বিষয়ে বিশেষ নজরদারি রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা প্রদান করা হয়। 

এ ছাড়াও রাতের আধারে উপজেলার বিভিন্ন স্হানে পাহাড় টিলা কেটে পাথর উত্তোলন বন্ধ করা এবং বিভিন্ন জায়গা থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধের বিষয়ে আলোচনা করা হয়।

আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদের সভাপতিত্বে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। 

এ সময় সভায় বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশিরউদ্দিন এম এ, নবাগত সহকারী কমিশনার (ভুমি ) ফাতেমা তুজ জোহরা সানিয়া, আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মমি দাস, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম, উপজেলা প্রধান প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, চারিকাঠা ইউনিয়নের চেয়ারম্যান সুলতান করিম, চিকনাগোল ইউনিয়নের চেয়ারম্যান কামারুজ্জামান চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহ মিফতাহুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, পিডিবি আবাসিক প্রকৌশলী সজল চাকলাদার, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা রুহুল আমিন, জৈন্তাপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ বায়েজিদ আহমেদ,  রাজবাড়ী বিওপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুর রশিদ,মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা, আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম, পল্লি উন্নয়ন  সঞ্চয় ব্যাংকের ব্যাবস্হাপক হারুণ উর রশিদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম ও অন লাইন প্রেসক্লাবের সভাপতি এম এৃ রুহেল।

JA



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন