ওসমানীতে সেবার মান বৃদ্ধিতে সব ধরণের সহযোগিতা করা হবে: সিসিক মেয়র
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

ওসমানীতে সেবার মান বৃদ্ধিতে সব ধরণের সহযোগিতা করা হবে: সিসিক মেয়র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/১১/২০২৩ ০৫:৩০:৫১ পূর্বাহ্ন

ওসমানীতে সেবার মান বৃদ্ধিতে সব ধরণের সহযোগিতা করা হবে: সিসিক মেয়র

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরী।


ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরী। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল দশটায় তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান।

এসময় মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরী হাসপাতালের স্বাস্থ্যসেবা পর্যবেক্ষণ করেন ও সেবার মানোন্নয়নে সংশ্লিষ্টদের সাথে আলাপ করেন।

মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী হাসপাতালের পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের তাগিদ দেন এবং পরিচ্ছন্নতাকর্মী বৃদ্ধি করতে সিসিকের পক্ষ থেকে লোকবল বাড়িয়ে দেয়ার ঘোষণা দেন।

এছাড়াও হাসপাতালের সেবার মান বৃদ্ধিতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তিনি সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, হাসপাতালের পরিচালক ব্রিগেঃ জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া, ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিশির রঞ্জন চক্রবর্ত্তী, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, হাসপাতালের উপ-পরিচালক ডাঃ সৌমিত্র চক্ৰবৰ্ত্তী, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম,  হাসপাতালের  সহকারী পরিচালক (প্রশাসন) ডাঃ আবুল কালাম আজাদ, সিলেট সিটি কর্পোরেশনের পরিছন্ন কর্মকর্তা মোঃ হানিফুর রহমান,  হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডাঃ জলিল কায়সার খোকন, ছাত্রলীগ ওসমানী মেডিকেল কলেজ শাখার সভাপতি ডাঃ সাইফুল ইসলাম, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, হাসপাতালের পিএ টু পরিচালক মোহাম্মদ রুহুল আমিন, বাংলাদেশ সরকারি কর্মচারী সমিতির সভাপতি আবুল খয়ের চৌধুরী, মোঃ আব্দুল জব্বার, রওশন হাবীব, জীবন রায় দীপ, সোহেল রানা প্রমুখ।

JA



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন