‘একতরফা নির্বাচন হবে জনগণের বিরুদ্ধে যুদ্ধ’
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

‘একতরফা নির্বাচন হবে জনগণের বিরুদ্ধে যুদ্ধ’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/১১/২০২৩ ০৭:১২:৫৪ পূর্বাহ্ন

‘একতরফা নির্বাচন হবে জনগণের বিরুদ্ধে যুদ্ধ’

সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল


নির্বাচন কমিশন কর্তৃক তফসিল ঘোষণার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৪টায় নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে মিছিলটি নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, জনগণের সেন্টিমেন্টের তোয়াক্কা না করে তড়িঘড়ি তফসিল ঘোষণা দেশে বিপর্যয় ডেকে আনবে। দলদাস এ কমিশন সরকারের আনুগত্য করে যে তফসিল ঘোষণা করেছে তা জনগণের সাথে প্রহসন ছাড়া কিছু নয়। সমঝোতা ছাড়া অবৈধ এ সরকারের অধিনে নির্বাচন জনগণ কোনোভাবেই মেনে নেবেনা। অনৈতিক এ তফসিল বাতিল করে জাতীয় সরকারের অধিনে নির্বাচন দিতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মাওলানা মুফতি সাঈদ আহমদের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি হাফিজ মাওলানা ইমাদ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি, সিলেট জেলা সভাপতি আলহাজ্ব নযির আহমদ, সহ সভাপতি মাওলানা মুহাম্মদ আমীর উদ্দীন, আলহাজ্ব ফজলুল হক, মহানগর সহ সভাপতি ডাক্তার রিয়াজুল ইসলাম রিয়াজ, আলহাজ্ব ইসহাক আহমদ, ইসলামী ছাত্র আন্দোলনের মহানগর সভাপতি মকবুল হোসেন,  ইসলামী ছাত্র আন্দোলন জেলা সহসভাপতি শামীম আহমদ, ইসলামী যুব আন্দোলন জেলা সভাপতি বদরুল হক সহ বিভিন্ন থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।

JA



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন