সিলেটে পুলিশকে তথ্য দিলেই মিলবে ২০ হাজার টাকা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

সিলেটে পুলিশকে তথ্য দিলেই মিলবে ২০ হাজার টাকা

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৭/১১/২০২৩ ১২:৫৮:৫৪ অপরাহ্ন

সিলেটে পুলিশকে তথ্য দিলেই মিলবে ২০ হাজার টাকা

ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধে চলাকালে গাড়ি ভাংচুর।


সিলেট মেট্রোপলিটন এলাকায় অবরোধ-হরতালে পরিবহণ বা স্থাপনা ভাঙচুর, অগ্নি-সংযোগকারীদের উপযুক্ত প্রমাণসহ ধরিয়ে দিলে অথবা সুনির্দিষ্ট তথ্য দিলে নগদ  অর্থ পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ পুলিশ কমিশনার মোঃ ইলিয়াছ শরীফ, বিপিএম(বার), পিপিএম।

যেকোনো ধরনের নাশকতার তথ্য মহানগর পুলিশের কন্ট্রোল রুম ও ছয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের দিয়ে সহযোগিতা করলেই মিলবে এই পুরস্কার। 

সিলেট মেট্রোপলিটন পুলিশ(এসএমপি) ফেসবুক পেজে স্ট্যাটাসে জানানো হয়-সিলেট মেট্রোপলিটন এলাকায় নাশকতাকারী ও অগ্নি সন্ত্রাসীদের ধরিয়ে দিতে পারলে নগদ ২০ হাজার টাকা অর্থ পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো.ইলিয়াছ শরীফ, বিপিএম(বার), পিপিএম ।

এসএমপির কমিশনার বলেন, জনগণের জানমাল রক্ষা করা সকলের পবিত্র দায়িত্ব। সিলেট মেট্রোপলিটন পুলিশ যে কোন পরিস্থিতি মোকাবেলায় সবসময় প্রস্তুত আছে এবং নগরবাসীর পাশে আছে। সিলেট মহানগরীকে নিরাপদ রাখাতে তথ্য দিয়ে পুলিশের পাশে থাকুন।

যেকোন ধরণের নাশকতার খবর পেলেই সাথে সাথে এসএমপির কন্ট্রোল রুম ০১৩২০০৬৯৯৯৮ এই নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

অথবা সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ কে অবহিত করুন।

কোতোয়ালি থানা- ০১৩২০০৬৭৫৬৮

এয়ারপোর্টে থানা- ০১৩২০০৬৭৬২০

জালালাবাদ থানা- ০১৩২০০৬৭৫৯৪

মোগলাবাজার থানা- ০১৩২০০৬৭৭১৪

শাহপরান থানা- ০১৩২০০৬৭৭৪০

দক্ষিণ সুরমা থানা- ০১৩২০০৬৭৬৮৮

JA



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন