জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু, আহত ২
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু, আহত ২

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৭/১১/২০২৩ ০২:৪০:৩৮ পূর্বাহ্ন

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু, আহত ২


জৈন্তাপুর উপজেলায় সিলেট তামাবিল মহাসড়কে কাটাগাঙ নামক স্থানে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত আরো দুইজন।

নিহত ওই নারীর নাম রোকেয়া বেগম (৫০)। তিনি সিলেট সদরের খাদিমপাড়া ৩ নং রোড এলাকায় বাদশা মিয়ার স্ত্রী। দুর্ঘটনায় নিহতের স্বামী বাদশা মিয়া (৬০) গুরুতর আহত হয়েছেন। তিনি ৩ নং রোড এলাকার মৃত হযরত আলির পুত্র। তারা উভয়ই সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন।

আহত অপর ব্যাক্তি সিএনজি অটোরিকশা চালক মিজানুর রহমান (২৫)। তিনি একই এলাকার তাজুল ইসলামের পুত্র। 

তামাবিল হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ই নভেম্বর) বেলা ১১ ঘটিকায় সিলেট তামাবিল মহাসড়কের নিকট কাটাগাঙ নামক স্থানে সিলেটগামী বাস (সিলেট -ব ১১-০৬৫৫) এর সাথে বিপরীত দিক থেকে আসা জাফলংগামী সিএনজি অটোরিকশা (সিলেট -থ -১২-৯৫৮০) এর মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় দূর্ঘটনা স্থলে তামাবিল হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় গুরুতর   আহত অবস্হায় সিএনজির তিনজনকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রোকেয়া বেগমকে মৃত ঘোষনা করেন।

এ সময় গুরুতর আহত রোকেয়া বেগমের স্বামিকে দ্রূত সিওমেক মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।  তার অবস্হা সংকটাপন্ন বলে জানিয়েছে চিকিৎসক।

 এর আধা ঘন্টা পর সিএনজি চালক মিজানুর রহমানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিওমেক এ প্রেরণ করা হয়েছে। সে কোমরে মারাত্মক আঘাত পেয়েছে।

এ দিকে ঘাতক যাত্রীবাহী বাস ও দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশা তামাবিল হাইওয়ে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এদিকে দূর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক হাদিউল আলম। 

তামাবিল হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম বাস সিএনজি অটোরিকশা দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ ও জৈন্তাপুর মডেল থানা পুলিশ হাসপাতালে ছুটি যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ  জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

JA



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন