ফাইল ছবি
দেশবিরোধী চক্রের নানাবিধ অপতৎপরতায় উদ্বেগ প্রকাশ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’র নেতারা।
এসব অপতৎপরতার প্রতিবাদে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে এ প্যানেলের আহ্বায়ক অধ্যাপক ড. তুলসী কুমার দাস ও যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ মহিবুল আলমের সই করা এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শাবিপ্রবির ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, গত কিছুদিন যাবৎ দেশবিরোধী চক্র দেশব্যাপী খুন ও অগ্নি-সন্ত্রাসসহ নানাবিধ অপতৎপরতায় লিপ্ত হয়ে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এসব অপতৎপরতা বন্ধ করার জন্য উদাত্ত আহ্বান করছি।
JA




