জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় আহতের মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ২
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় আহতের মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ২

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/১১/২০২৩ ০৬:১১:৩৯ পূর্বাহ্ন

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় আহতের মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ২

প্রতিকী ছবি


শুক্রবার সকালে সিলেট তামাবিল মহাসড়কের কাটাগাঙ নামক স্থানে বাস সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে রোকেয়া বেগম (৫০) নামক এক নারীর মৃত্যু হয়। এদিকে মৃত ওই নারীর আহত স্বামীকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করলে শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। 

এ নিয়ে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো দুইজনে।

বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে পুলিশ ফাঁড়ীর ইনচার্জ জাহিদুর রহমান। 

এ আগে শুক্রবার সকাল ১১ ঘটিকায় জৈন্তাপুর উপজেলায় কাটাগাঙ নামক স্হানে বাস সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে রোকেয়া বেগম নামে ওই নারী মৃত্যু হয়। সিএনজিতে থাকা অপর দুই ব্যাক্তি বাদশা মিয়া ও চালক মিজানুর রহমানকে গুরুতর আহত অবস্থায় জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রেফার্ড করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছিলো। দুপুরে চিকিৎসারত অবস্থায় গুরুতর আহত বাদশা মিয়ার মৃত্যু হয়।

JA



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন