মেধার অন্বেষণে আন্ত তোয়াকুল কিন্টার গার্টেন কর্তৃক মেধাবৃত্তি পরীক্ষা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

মেধার অন্বেষণে আন্ত তোয়াকুল কিন্টার গার্টেন কর্তৃক মেধাবৃত্তি পরীক্ষা

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১৭/১১/২০২৩ ০৬:২৬:৪০ পূর্বাহ্ন

মেধার অন্বেষণে আন্ত তোয়াকুল কিন্টার গার্টেন কর্তৃক মেধাবৃত্তি পরীক্ষা

মেধার অন্বেষণে আন্ত তোয়াকুল কিন্টার গার্টেন কর্তৃক মেধাবৃত্তি পরীক্ষা।


গোয়াইনঘাট উপজেলাব্যাপী সৃজনশীল মেধা অন্বেষণ, কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়ে পাঠদানে মনোযোগী শিক্ষার হার বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের গুণগত মানের শিক্ষা অর্জনের লক্ষে অান্ত তোয়াকুল কিন্টার গার্টেন কোয়ালিশন কর্তৃক তৃতীয়বারের মতো মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১৭ নভেম্বর সকাল ১০টায় উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ে এই মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মেধা বৃত্তি পরীক্ষায় পাঁচটি বিদ্যালয়ের ১২৬ জন কোমল মতি শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর পরিবেশে কর্তৃপক্ষের কঠোর দায়িত্ববোধের মধ্য দিয়ে অভিভাবকদের উপস্থিতিতে অত্যন্ত সুন্দর ও সুচারুরূপে পরীক্ষা কেন্দ্র পরিচালনা করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও দায়িত্বশীল ব্যক্তিবর্গ।


কেন্দ্র সচিব সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সামছুল হক বলেন,মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে যাতে করে মেধাবী ছাত্র-ছাত্রী বেরিয়ে আসে তার লক্ষ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতার নিরিখে কঠোর দায়িত্ববোধের মাধ্যমে পরীক্ষা নেওয়া হচ্ছে। এই পরীক্ষা দুই দিন হবে সুন্দর ও শান্তি শৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আন্ত তোয়াকুল কিন্টার গার্টেন কোয়ালিসনের সাধারণ সম্পাদক মোশাহিদ আলী বলেন,শহর ও গ্রামের শিক্ষার বৈষম্য নিরসন ও অবহেলা-অনাদরে থাকা গ্রামের মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করাই এ প্রতিযোগিতার মূল লক্ষ্য।

প্রতিভা বিদ্যানিকেতনের অভিভাবক সদস্য ইসলাম উদ্দিন মেধা বৃত্তি পরীক্ষার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতে এই ধরনের মেধাবৃত্তি পরীক্ষা অব্যাহত রাখার আহ্বান জানান।

মাস্টার ফরিদ উদ্দিন বলেন,বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কিন্টার গার্টেন গোলাই বর্তমানে মেধাবী ও গুণগত মানের শিক্ষার্থী তৈরি করছে।যে ছাত্র-ছাত্রী দিয়ে উপজেলার বেশিরভাগ মাধ্যমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ে কিছু মেধাবী ছাত্র-ছাত্রী পাওয়া যায়। কিন্তু দুঃখের বিষয় এইসব প্রতিষ্ঠানগুলো সরকারে কোন অনুদান পায় না।

পরীক্ষা নিয়ন্ত্রক তোয়াকুল কুসুমকলি কিন্টার গার্টেনের প্রধান শিক্ষক বুরহান উদ্দিন।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন,সাবেক মেম্বার আবদুল মনাফ,মাস্টার তাজ উদ্দীন,মাস্টার দুলাল আহমদসহ আরো অনেকে।

JA



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন