বিশ্বনাথে বৃষ্টিতে শত-শত হেক্টর জমির সবজি নষ্ট
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

বিশ্বনাথে বৃষ্টিতে শত-শত হেক্টর জমির সবজি নষ্ট

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১৮/১১/২০২৩ ০২:৫৯:৪১ পূর্বাহ্ন

বিশ্বনাথে বৃষ্টিতে শত-শত হেক্টর জমির সবজি নষ্ট


ঘূর্ণিঝড় মিধিলি'র প্রভাবে বিশ্বনাথ উপজেলার সবজি চাষীদের মাথায় হাত পড়েছে। বৃষ্টির পানি জমে কয়েক শত হেক্টর আবাদি সবজির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে ইতিমধ্যে। 

১৭ নভেম্বর শুক্রবার সকাল থেকে অবিরাম বৃষ্টিতে বিশ্বনাথ উপজেলার লামাকাজী, খাজাঞ্চি ইউনিয়ন, অলংকারি ও রামপাশা- ইউনিয়ন সহ সবকটি ইউনিয়নের আবাদি সবজির বাগানগুলোতে বৃষ্টির পানি জমে এসব ফসল ক্ষতিগ্রস্ত হয়। সার, বীজ, শ্রম ও পুঁজি খুইয়েছেন হাজার হাজার চাষি। বৃষ্টি থামলেও ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন কৃষক তাতে কোনো সন্দেহ নেই। 

আগাম সবজি লাল শাক, লাই শাক, মুলা, লাউ, মিষ্টি কুমড়া, আলু, টমেটো, সরিষা সহ সব ধরনের সবজির পাশাপাশি বীজতলা ও ক্ষতি তালিকায় রয়েছে। সবজি চাষে বিখ্যাত উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের একাধিক কৃষকদের মাঠে পানি নিষ্কাশনের কাজে দিনব্যাপী ব্যস্ত থাকতে দেখা গেছে। আজ বৃষ্টি থামার পর চিন্তিত সময় পার করছেন কৃষকেরা। মাঠ শুকানোর পর সার, বীজ ও পুঁজির পুনরায় সংস্থাপন কি আর নতুন করে করা যাবে সেই হিসেব কষছেন অনেকেই। খাজাঞ্চি ইউনিয়নের আলু ও টমেটো চাষি বারিক মিয়া জানিয়েছেন ইতিমধ্যে তিনি ৬ বিঘা জমিতে আলুবীজ ও দেড় বিঘায় টমেটো বপন করেন। খরচ হয়েছে প্রায় দুই লক্ষ টাকার উপরে। বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে। নতুন করে ঘুরে দাড়ানো তাঁর পক্ষে আর সম্ভব নয়। নুরুজ আলী নামের আরেক কৃষকের আলু, বাঁধাকপি ও ফুলকপি সহ প্রায় আড়াই বিঘা জমি চারা ও আলুবীজ নষ্ট হয়েছে বলে জানান। যার ক্ষতির পরিমাণ ১ লক্ষ ২০ হাজার টাকার মত।

এবারের চলমান রবি মৌসুমে ৩৭১৭ হেক্টর জমিতে সবজি উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে উপজেলা জুড়ে সবজি বপন করা হয়েছে ১২৫০ হেক্টর জমিতে এবং বাকি বপন কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে উপজেলা কৃষি অফিস।

ইতিমধ্যে উপজেলার ২২০০ জন কৃষকের মাঝে সরিষা (১৮০০ জন), গম, ভূট্টা, সূর্যমুখী, মুগ, মসূর ও চীনাবাদাম ফসলের বীজ ও সার (১ বিঘা জমির জন্য) কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে।

এছাড়া ৩২০০ জন কৃষকের মাঝে ২ কেজি করে হাইব্রিড ধান বীজ বিতরণ চলমান রয়েছে।

উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায় জানিয়েছেন আবাদকৃত সবজির ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হবে। তিনি আশা প্রকাশ করে বলেন প্রাকৃতিক বিপর্যয় কাটিয়ে সবজি চাষীরা পুনরায় চাষে আবাদকৃত হবেন এবং আবাদকৃত কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন