দায়িত্ব গ্রহণের পর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দেখা করলেন সিসিক মেয়র
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

দায়িত্ব গ্রহণের পর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দেখা করলেন সিসিক মেয়র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/১১/২০২৩ ০৩:৪৯:৫৩ পূর্বাহ্ন

দায়িত্ব গ্রহণের পর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দেখা করলেন সিসিক মেয়র

দায়িত্ব গ্রহণের পর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দেখা করলেন সিসিক মেয়র।


দায়িত্ব গ্রহণের পর পররাষ্ট্রমন্ত্রী ড.একে আব্দুল মোমেন এমপির সঙ্গে সস্ত্রীক দেখা করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো.আনোয়ারুজ্জামান চৌধুরী।

শনিবার (১৮ নভেম্বর) সকালে পররাষ্ট্রমন্ত্রীর সিলেটস্থ বাসভবনে ড.মোমেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

এ সময় পররাষ্ট্রমন্ত্রীও সিলেটের নবনির্বাচিত মেয়রকে শুভেচ্ছা জানান এবং সিলেট সিটি করপোরেশনের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।এসময় মন্ত্রী ও মেয়র সিলেট নগরীর উন্নয়নে  কয়েকটি নতুন প্রজেক্ট নিয়ে আলোচনা করেন।

উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মীণি সেলিনা মোমেন ও আনোয়ারুজ্জামান চৌধুরীর স্ত্রী হলি চৌধুরী।

উল্লেখ্য- গত ৭ নভেম্বর মেয়র মো.আনোয়ারুজ্জামান চৌধুরী সিসিকের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহন করেন এসময় পররাষ্ট্রমন্ত্রী দেশের বাইরে ছিলেন।

২১ জুন পঞ্চমবারের মতো অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিজয়ী হন মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি ভোট পান ১ লাখ ১৯ হাজার ৯৯১টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম (বাবুল) পেয়েছিলেন ৫০ হাজার ৮৬২ ভোট। নির্বাচনে ভোট পড়েছিলো ৪৬ দশমিক ৭১ শতাংশ।

JA



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন