যান্ত্রিকতার ছোঁয়ায় ওসমানীনগরে বিলুপ্ত হচ্ছে গ্রামীণ ঐতিহ্য
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

যান্ত্রিকতার ছোঁয়ায় ওসমানীনগরে বিলুপ্ত হচ্ছে গ্রামীণ ঐতিহ্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮/১১/২০২৩ ০৩:৫৩:০৭ পূর্বাহ্ন

যান্ত্রিকতার ছোঁয়ায় ওসমানীনগরে বিলুপ্ত হচ্ছে গ্রামীণ ঐতিহ্য

যান্ত্রিকতার ছোঁয়ায় ওসমানীনগরে বিলুপ্ত হচ্ছে গ্রামীণ ঐতিহ্য।


ভোর হলেই শুরু হতো কৃষকের বাড়িতে হাঁক-ডাক। কাঁধে লাঙ্গল তুলে হালের গরু নিয়ে ছুটে চলতেন বনে জমি চাষাবাদের কাজে। দিনের অর্ধেক সময় জমিতে হালচাষ করে বাড়ি ফেরার আগে কৃষাণির ব্যস্ততা থাকতো অনেক। রান্না করা খাবার নিয়ে কৃষকের জন্য মাটে যেতে হতো। কৃষাণ, কৃষাণির হাড় ভাঙ্গা পরিশ্রমের ফসল গোলায় তোলার আনন্দ ছিলো অন্যরকম। কেননা সেখানে টাকার হিসেবটা এতো লম্বা হতোনা। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি এটার প্রমাণ মিলতো কৃষি কাজে। 

সময়ের ব্যবধানে গরু দিয়ে জমিতে হাল চাষ, ধান মাড়াই এসব হয়না। জমিতে জৈব সার হিসেবে ব্যবহার হতো গরুর গোবর এছাড়াও গবাদি পশু, পোকা মাকড়ের আক্রমণ থেকে রক্ষার জন্য জমিতে গোবর ব্যবহার করতেন কৃষকরা। অগ্রহায়ণের শুরুতে চলতো প্রতি কৃষকের উঠোন প্রস্তুতির কাজ। যাদের উঠোনে জায়গা থাকতোনা তারা জমিতে ধান মাড়াইয়ে জায়গা তৈরি করতেন। অগ্রহায়ণের জমি থেকে ধান কেটে কাঁধে কিংবা মাথায় করে কৃষক বাড়িতে এনে গরু দিয়ে মাড়াই দিতেন।  

সব কৃষক মিলে গাইতেন নানা রকমের গান। ধান মাড়াইয়ের সময় বিভিন্ন ধরনের হাঁক ডাক দিতেন কৃষকরা। অগ্রাহয়নে রাতের প্রথম ভাগ কাটতো হৈ হুল্লোড়ে। প্রত্যেক কৃষকের বাড়িতে থাকতো আনন্দঘন পরিবেশ।

রাতে মাড়াই দেয়া ধান, কৃষাণির পরিশ্রম শেষে উঠতো গোলায়।

যান্ত্রিক নির্ভর হওয়ায় ভোর বেলায় কৃষককে ব্যস্ত হতে হয়না। কেননা জমি চাষের জন্য রয়েছে ট্রাক্টর। ধান মাড়াই দেবার জন্য গরুর প্রয়োজন নেই আছে মেশিন। কৃষকের তেমন কোন কাজ নেই জমিতে। প্রয়োজন কেবল টাকার। টাকা হলেই জমিতে থেকে ফসল গোলায় উটে। 

টাকার হিসেব কষে বর্তমান সময়ে ওসমানীনগর উপজেলার কৃষকরা তেমন লাভবান হতে পারছেন না। তাই অনেকে জমিতে ক্ষেত করা ছেড়ে দিচ্ছেন। পেটের দায়ে বর্গা চাষিরাই করছেন কৃষি ক্ষেত।জ্বালানি তেলের মূল্যে বৃদ্ধি , সার কীট নাশকের অধিক মূল্য ।সব মিলিয়ে লাভের চাইতে লোকসানে পড়তে হয় বেশি। এরকমটা জানালেন উপজেলার একাধিক কৃষক। 

উপজেলার কৃষক, বাবুল, শামিম ও রতন জানান, আগের মতো গরু এখন আর কেউ লালন পালন করেনা। গরু দিয়ে হালচাষ এটা ঐতিহ্য। মুখে মুখে কৃষিতে বিপ্লব ঘটার খবর শুনলে বাস্তবে তার মিল নেই। কেননা মানুষ আয়েশি হওয়ায় যন্ত্রের উপর নির্ভরশীল হওয়াতে কৃষিতে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য এবং লাভের চাইতে লোকসান হচ্ছে বেশি।

প্রবীণ কৃষক মনফর আলী জানান, কৃষিতে  হাড় ভাঙ্গা পরিশ্রমের তৃপ্তি ছিলো আলাদা। যন্ত্রের তালে পড়ে কৃষির সব ঐতিহ্য  হারাতে হয়েছে।চেষ্টা করলে ফেরা যাবে কিন্তু আগের মতো পরিশ্রম এখন কেউ করতে রাজি হবেনা।

JA



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন