এক ঘন্টায় আওয়ামী লীগের ফরম কিনলেন সিলেটের ১১ জন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

এক ঘন্টায় আওয়ামী লীগের ফরম কিনলেন সিলেটের ১১ জন

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৮/১১/২০২৩ ০৪:১১:৫০ পূর্বাহ্ন

এক ঘন্টায় আওয়ামী লীগের ফরম কিনলেন সিলেটের ১১ জন

মনোনয়ন ফরম কিনছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।


শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টার পর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ’র আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় সভাপতি শেখ হাসিনা নিজ এলাকা গোপালগঞ্জ-৩ আসনের জন্য মনোনয়ন ফরম কেনার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন। বেলা ১১টার পর থেকেই দলীয় প্রার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।

এরপরই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা মনোনয়ন ফরম কেনেন। এ সময় মনোনয়নপ্রত্যার্শীদের ভিড় দেখা যায়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেতে সিলেটসহ দেশের নানা প্রান্ত থেকে কেন্দ্রীয় কার্যালয়ে আসেন নৌকার মাঝিরা। কেউ এসেছেন মিছিল নিয়ে, কেউবা ঢাক-ঢোল পিটিয়ে প্রবেশ করেছেন কেন্দ্রীয় কার্যালয়ে। এখন উৎসবে মুখর পুরো এলাকা।

দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দেশের ৮ বিভাগের বিভিন্ন আসনের ১৯০টি মনোনয়ন বিক্রি হয়েছে। ফরম প্রতি নেয়া হচ্ছে ৫০ হাজার টাকা। এতে প্রথম দেড় ঘণ্টায় ৯৫ লাখ টাকা আয় করেছে আওয়ামী লীগ।

জানা গেছে, বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সিলেট বিভাগ ১১টি, ঢাকা বিভাগ ৫১টি, চট্টগ্রাম বিভাগে ৪০টি, ময়মনসিংহ বিভাগ ১৫টি, বরিশাল বিভাগে ১১টি, খুলনা বিভাগে ২২টি, রংপুর বিভাগ ১৭টি এবং রাজশাহী বিভাগে ২৩টি দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

সিলেটের ১১ জনের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। তিনি মৌলভীবাজার-২ আসনে লড়াই করতে মনোনয়ন ফরম কিনেছেন। আর  সিলেট-৫ আসনে লড়াইয়ের জন্য ফরম কিনছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। তার পক্ষ থেকে দলীয় মনোনয় ফরম কেনা হয়েছে। মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন আরেকজন প্রার্থী। তিনি কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, বাংলাদেশ সুপ্রিমকোর্টর সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আতাউর রহমান শামীম। তার পক্ষে ফরম সংগ্রহ করেছেন তার ব্যক্তিগত সহকারী। অন্যদিকে সুনামগঞ্জ-১ আসনে লড়াই করতে মনোনয়ন ফরম কিনেছেন এডভোকেট রনজিত সরকার। 

সশরীরে মনোনয়নপেতে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিভাগ অনুযায়ী বুথ সুনির্দিষ্ট করে দেয়া হয়েছে। আট বিভাগের জন্য ১০টা বুথ তৈরি করা হয়েছে। এরমধ্যে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগ বড়, এজন্য এই দুই বিভাগের জন্য দুটি বুথ। আর বাকি ছয় বিভাগের জন্য ছয়টি বুথ আছে।

মনোনয়ন ফরম কেনার সময় জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ৫০ হাজার টাকা জমা দিতে হয়। জাতীয় পরিচয়পত্রের ওপর দলীয় পদ ও আসন উল্লেখ করার কথা বলেছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের কোনো প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে বলা হয়েছে।

 শনিবার (১৮ নভেম্বর) থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে।

JA



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন