ব্ল্যাক টিকিটসহ কালোবাজারি চক্রের মূলহোতা গ্রেফতার
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১৬ PM

ব্ল্যাক টিকিটসহ কালোবাজারি চক্রের মূলহোতা গ্রেফতার

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৬/০৬/২০২৩ ০১:০৬:০৩ AM

ব্ল্যাক টিকিটসহ কালোবাজারি চক্রের মূলহোতা গ্রেফতার

রেলের টিকিট কালোবাজারি, র‍্যাবের জালে মূলহোতা


মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে রেলের বিপুল পরিমান ব্ল্যাক টিকিটসহ কালোবাজারি চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে র‍্যাব ৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল। আটককৃত কালোবাজারি চক্রের মূলহোতা রানা ভট্টাচার্য্য (৩১)।

আটককৃত আসামী দীর্ঘদিন ধরে মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন রেলস্টেশনে সংঘবদ্ধ কালোবাজারিসহ অবৈধভাবে  

ট্রেনের টিকেট যাত্রীদের কাছে অধিক মূল্যে বিক্রি করে আসছিল বলে জানিয়েছে র‍্যাব।

সোমবার (২৬ জুন) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব ৯, সিলেট। 

র‍্যাব ৯ জানায়, কাউন্টারে টিকেট সংকটের সুযোগকে কাজে লাগিয়ে তারা অনলাইনে ভিন্ন ভিন্ন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ড ও মুঠোফোন নম্বর ব্যবহার করে টিকেট সংগ্রহ করে চড়া দামে সাধারণ যাত্রীদের কাছে বিক্রি করে আসছিল। 

রোববার (২৫ জুন) দুপুরে র‍্যাব ৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের এর একটি আভিযানিক দল উপজেলার ভাড়াউড়া ইউনিয়নের ০৩ নং পুল এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে টিকেট কালোবাজারি চক্রের মূলহোতা রানা ভট্টাচার্য্য (৩১)-কে গ্রেফতার করে র‍্যাব। 

এ সময় আটক ব্যক্তির ব্যবহৃত  ̄স্মার্টফোন থেকে অবৈধ উপায়ে সংগ্রহ করা বিভিন্ন তারিখ ও সময়ের ৭৬টি অনলাইন টিকেট, ১টি মোবাইল এবং নগদ টাকা জব্দ করা হয়। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ